সিলেটে বই উৎসবে হামলা ও ভাংচুর
বৈশাখী নিউজ ২৪ ডটকম: নামাজের সময় বই উৎসবের মাইক বাজানোয় উত্তেজিত হয়ে স্কুলে হামলা করেছেন মুসল্লীরা। রোববার দুপুর পৌনে দুইটার দিকে সিলেট নগরীর বন্দরবাজারস্থ দুর্গাকুমার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উপলক্ষে স্থাপিত মঞ্চে হামলা চালিয়ে কয়েকটি চেয়ার ভাঙচুর করেন মুসলীরা। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ জেদান আল মুসা জানান, সকাল থেকেই চলা পাঠ্যপুস্তক উৎসবের অনুষ্ঠান দুপুর সোয়া ১২টার দিকে শেষ হয়ে যায়। তবে এরপরে কে বা কারা মাইক বাজাচ্ছিলেন। তখন পার্শ¦বর্তী কালেক্টরেট মসজিদে জোহরের নামাজ চলছিল। নামাজ শেষে ২৫-৩০জনের একদল উত্তেজিত মুসল্লী স্কুলে এসে হামলা চালান।
বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মনজুর আহমদ চৌধুরী জানান, সকাল ১১টা ২০ মিনিটের দিকে বিদ্যালয়ের বই উৎসবের অনুষ্ঠান শুরু হয়। বেলা ১২টা ২০ মিনিটে অনুষ্ঠান শেষ হয়। এতে সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান এবং সদর উপজেলা শিক্ষা অফিসার আব্দুল মুন্তাকিমসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এ সময় মিলাদ মাহফিলও অনুষ্ঠিত হয়। অতিথিরা চলে যাবার পর বিদ্যালয়ের শিক্ষার্থীরা মঞ্চে গান করছিল। যোহরের নামাজ শেষে কয়েকজন মুসল্লী হামলা চালিয়ে অনুষ্ঠানের কয়েকটি চেয়ার ভাংচুর করেন। এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সেগুপ্তা কানিজ আক্তার এসএমপি’র কোতয়ালী থানায় একটি জিডি করেছেন।
Related News
সিলেটে জিন্দাবাজার ও হকার্স মার্কেটে আগুন, ২টি দোকান পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে একইদিনে দুটি অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। আগুনে লালদিঘিরপড়ে দুটি দোকান পুড়েRead More
ইমাম সমিতি সিলেট জেলার সম্মেলন ও ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,Read More



Comments are Closed