Main Menu

ছাত্রদলের প্রতিষ্ঠাবাষির্কীতে আলোচনা সভা ও র‌্যালী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ছাত্রদলের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালীর অনুষ্টিত হয়েছে। রোববার র‌্যালিটি শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট প্রদক্ষিণ করে সিলেট ল’ কলেজের সামনে গিয়ে শেষ হয়।
জেলা ছাত্রদলের সহ-সাংগঠনিক সম্পাদক মাসরুর রাসেল এর সভাপতিত্বে ও র‌্যালী পরবর্তী আলোচনা সভায় জেলা ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব ও মহানগর ছাত্রদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুকিত তুহিনের যৌথ পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক এখলাছুর রহমান মুন্না, মহানগর ছাত্রদলের যুগ্ম সূচিত্র চৌধুরী বাবলু, মহানগর ছাত্রদলের সহ-সাধারন সম্পাদক রুবেল বক্স, জেলা ছাত্রদল নেতা কোকো স্মৃতি সংসদের আহবায়ক সাইদুল ইসলাম হৃদয়, জেলা সহসাধারন সম্পাদক লুতফুর রহমান, জেলা ছাত্রদনেতা রিপন চৌধুরী, জেলা ছাত্রদলের সহ সাধারন সম্পাদক এম এ মান্নান,কোকো স্মৃতি সংসদের সিনিয়র যুগ্ম আহবায়ক মাহফুজ মুন্না, জেলা ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম,জেলা ছাত্রদলের কার্যকরী সদস্য শাহিন আহমদ,রানা আহমদ রুস্তম, ইঞ্জিনিয়ারিং কলেজের আহবায়ক জাহেদুর রহমান জাহেদ,মহানগর ছাত্রদলের কর্মসূচী প্রণয়ন সম্পাদক সুলতান চৌধুরী, জেলা ছাত্রদল নেতা আব্দুস সামাদ, মহানগর সহ সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জেলা ছাত্রদল নেতা ইমাম মোহাম্মদ জহির, ইনজিনিয়ারিং কলেজ ছাত্রদল নেতা নিজাম উদ্দিন, আব্দুল­াহ আল মুবিন, রাহাত আহমদ, পাপ্পু আহমদ, রিপন আহমদ, দিলওয়ার হোসেন, আব্দুর রহিম রাজীব, আকাশ আহমদ, ডিএইচ চৌধুরী বাপ্পী, রাসেল আহমদ প্রমুখ। আলোচনা সভায় বক্তাগন অবিলম্বে বিপ্লবী ছাত্রনেতা কেন্দ্রীয় ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম নাচনের মুক্তির দাবি জানান।

Share





Related News

Comments are Closed