Main Menu

সুনামগঞ্জে জামানত হারিয়েছেন ৪৪ প্রার্থী

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে জামানত হারিয়েছেন দুই চেয়ারম্যান প্রার্থীসহ ৪৪ জন। তাদের মধ্যে ১০ জন কোনো ভোটই পাননি, এমনকি প্রস্তাবক ও সমর্থকেরাও তাদের বঞ্চিত করেছেন। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী প্রদত্ত ভোটের আট ভাগের এক ভাগ না পাওয়ায় তাদের জামানত হারাতে হয়েছে। এই তালিকায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতাকারী দুই প্রার্থী, সংরক্ষিত পদে ১০ জন এবং সাধারণ সদস্য পদে রয়েছেন ৩২ জন।

জেলা নির্বাচন কমিশন সূত্রে জানা য়ায়, চেয়ারম্যান পদে চার প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছেন দুজন। তারা হলেন, লন্ডন প্রবাসী মুক্তিযোদ্ধা আহবাব হোসেন চৌধুরী (৪ ভোট) ও চঞ্চলা দাস (২ ভোট)। এই দুই প্রার্থীর প্রস্তাবকারী ও সমর্থনকারীদের ভোটও পাননি তারা।

এছাড়া ৫টি সংরক্ষিত সদস্য পদে জামানত হারানো প্রার্থীদের মধ্যে- ২নং ওয়ার্ডে রাজিয়া খাতুন (ডিসএন্টিনা) ৬ ভোট, সৈয়দা আমিনা আখঞ্জি (বই) ৫ ভোট, মোছা. তাহমিনা বেগম (ফুটবল) ২৬ ভোট, সামিনা চৌধুরী (মাইক) ১৯ ভোট, ফেরদৌসি সিদ্দিকা (কমপিউটার)১৪ ভোট, সানজিদা নাসরিন ডায়না (হরিণ)২ ভোট, মোছা. মদিনা আক্তার (দোয়াত কলম) ১০ ভোট, রাবেয়া সিদ্দিকি (টেলিফোন) ১১ ভোট, ৩নং ওয়ার্ডে বীনা জয়নাল (ফুটবল) ২২ ভোট, মোছা. ফিরোজা বেগম (টেবিল ঘড়ি) ৩০ ভোট পান।

অন্যদিকে, ১৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে জামানত হারানো ৩২ জন প্রার্থীর মধ্যে ১নং ওয়ার্ডে অ্যাডভোকেট মো. মুস্তাফিজ আলী পীর (হাতি) (০) শূন্য ভোট, জিল্লুর রহমান (ঢোল) (০) ভোট, আতিকুর রহমান আতিক (বৈদ্যুতিক পাখা) ৫ ভোট, ২নং ওয়ার্ডে মা. আব্দুস ছালাম (পাখা) ২ ভোট, মো. হারুনর রশিদ (টিউবওয়েল) ২ ভোট, ৩নং ওয়ার্ডে সৈয়দ আমিনুল হক হেলাল (হাতি) (০) ভোট, ৪নং ওয়ার্ডে আশহাদুর রহমান (ঢোল) শূন্য (০) ভোট, সৈয়দ খালেদ আহমদ (টিউবওয়েল) ১ ভোট, মো. মিছবাহ উদ্দিন (ঘুড়ি) শূন্য ভোট, ৫নং ওয়ার্ডে, সৈয়দ আহম্মদ (টিউবওয়েল) ১ ভোট, মো. মমিনুল ইসলাম (ঢোল)১ ভোট, মো. সাজ্জাদুর রহমান (হাতি) ২ ভোট এএইচএম হাসান বশির (বৈদ্যুতিক পাখা) ২ ভোট, মোহাম্মদ মাহতাব উদ্দিন তালুকদার (অটোরিকশা), মো. আলম নূর (উটপাখি), মো. আবু ছাইদ (বক) প্রতেকেই (০) শূন্য ভোট, ৬নং ওয়ার্ডে মাজহারুল ইসলাম উকিল (হাতি) ১০ ভোট, জুবের আহমদ অপু (টিউবওয়েল) ৪ ভোট, মো. ইয়াকুব বখত বহলুল (বেহালা) ২ ভোট, মো. জসিম উদ্দিন (ক্রিকেট) ১ ভোট, জিয়াউর রহমান (অটোরিকশা),আল হেলাল (বক) এই দু’জনের ভোট (০) শূন্য, ৮নং ওয়ার্ডে সৈয়দ বদরুল আলম (হাতি) ৪ ভোট, ৯নং ওয়ার্ডে পীযুষ শেখর দাস (অটোরিকশা) ৪ ভোট, বাদল চন্দ্র দাস (টিউবওয়েল) ৪ ভোট, বেলাল আহমদ (ঢোল) ৮ ভোট, ১০নং ওয়ার্ডে মো. ইমদাদুর রহমান (ক্রিকেট ব্যাট) শূন্য (০) ভোট, আবদুল মতলিব চৌধুরী (ঢোল) ৫ ভোট, মো. আবদুল জব্বার (ঘড়ি) ১ ভোট, মো. ছালেক উদ্দিন (বক) ভোট (০) শূন্য, ১১নং ওয়ার্ডে শাহজাহান সিরাজী (ঘুড়ি) ৬ ভোট, ১৩নং ওয়ার্ডে মো. আক্রামুল হাসান মাছুম (অটোরিকশা)৭ ভোট, ১৪নং ওয়ার্ডে মোহাম্মদ আফছর উদ্দিন( বৈদ্যুতিক পাখা) ৫ ভোট পান।

গত ২৮ ডিসেম্বর অনুষ্ঠিত সুনামগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, সংরক্ষিত মহিলা আসনে ২০ জন ও সাধারণ সদস্যপদে ৭৬ জন সর্বমোট ১০০ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।

Share





Related News

Comments are Closed