শিক্ষামন্ত্রীর মেয়েকে বিয়ে করছেন ইমরান এইচ সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাদিয়া নন্দিতা ইসলামকে বিয়ে করতে যাচ্ছেন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শুক্রবার রাতে তাদের গাঁয়ে হলুদ অনুষ্ঠিত হয়। নাদিয়া নন্দিতা ইসলাম শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের মেয়ে। শুক্রবার রাতে শিক্ষামন্ত্রীর হেয়ার রোডের সরকারি বাসভবনে ঘরোয়াভাবে অনুষ্ঠিত গায়েহলুদে শিক্ষামন্ত্রীর অল্প কয়েকজন নিকটাত্মীয় উপস্থিত ছিলেন।
শুক্রবার রাতে সংবাদ মাধ্যমকে ইমরান বলেন, “পারিবারিকভাবেই সব হচ্ছে। ঢাকায় কনের বাড়িতে কাল (শনিবার) বিয়ে।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামেই পরিচিত। বেশ কিছুদিন ধরেই পারিবারিকভাবে ইমরানের সঙ্গে তার বিয়ের কথা চলছিল বলে পরিবারের ঘনিষ্ঠ একজন সংবাদ মাধ্যমকে জানিয়েছেন।
ওই সূত্রটি বলছে, খুব শিগগিরই নাদিয়া নন্দিতা ইসলাম ও ইমরান এইচ সরকারের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে।
২০১৩ সালের ৫ ফেব্রুয়ারিতে গণজাগরণ মঞ্চ গঠনের পর থেকে মুখপাত্রের দায়িত্ব পালন করছেন ইমরান এইচ সরকার। এরপর থেকে বাংলাদেশে আলোচিত একটি মুখ চিকিৎসক ইমরান এইচ সরকার।
Related News
বিমানবন্দরের টয়লেট থেকে ৫০টি স্বর্ণবার উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সিঙ্গাপুর থেকে আসা একটি ফ্লাইটের টয়লেট থেকেRead More
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More



Comments are Closed