Main Menu

শনিবার সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না

বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেটে বিদ্যুৎ বিক্রয় ও বিতরণ বিভাগ-৪ এর আওতাধীন টুকেরবাজার ফিডারের কিছু এলাকায় শনিবার (৩১ ডিসেম্বর) বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে।
এলাকাগুলো হচ্ছে তেমুখি, হাইদরপুর, টুকেরবাজার, শাহপুর, তালুকদার পাড়া, ঘোপাল, কান্দিগাঁও, মোল্লারগাঁও, কাজীরগাঁও, ভগতিপুর, গালমশাহ, জাঙ্গাইল, আউশা, ফতেহপুর, লামাকাজী, সৎপুর, মির্জারগাঁও, পরগনাবাজার, চাঁনপুর, রসুলপুর, নোয়াপাড়া, সাদিপুর ও তদসংলগ্ন এলাকা।
সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ সাময়িকভাবে বন্ধ থাকবে। কর্তৃপক্ষ গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, নির্ধারিত সময়ের পূর্বে কাজ শেষ হয়ে গেলে তাৎক্ষণিক বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।

Share





Related News

Comments are Closed