থার্টি ফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: থার্টি ফাস্ট নাইট উপলক্ষে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ভোর ৫টা পর্যন্ত সিলেট মহানগর এলাকায় অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশ(এসএমপি)-এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিককালে বিভিন্ন ঘটনার প্রেক্ষাপট বিবেচনায় সিলেট মহানগর এলাকার সকল আবাসিক হোটেল, রেস্তোঁরা ও উন্মুক্ত স্থানে উল্লিখিত সময়ে অনুষ্ঠান ও জনসমাবেশে লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্র, লাঠি, পটকা, ধারালো অস্ত্র ইত্যাদি বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। থার্টি ফার্স্ট নাইট উদ্যাপন উপলক্ষে কোন ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠান, হোটেল, রেঁস্তোরায় কোন অনুষ্ঠানের আয়োজন করা হলে বিষয়টি সিলেট মেট্রোপলিটন পুলিশ-কে অবশ্যই অবহিত করতে এবং অনুমতি গ্রহণ করতে হবে। কোন উন্মুক্ত স্থানে সন্ধ্যা ৬টার পর কোন অনুষ্ঠান বা সমাবেশ করা যাবে না এবং অনুমতি দেয়া হবে না।
এসএমপি কমিশনারের পক্ষে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার জেদান আল মুসা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে সিলেট মহানগর এলাকায় কোথাও আতশবাজি, পটকা ফুটানো যাবে না এবং অহেতুক মোটর সাইকেল বহর, গাড়ির হর্ণ বাজানো, উদ্দামগতিতে গাড়ী বা মোটর বাইক চালানো হতে বিরত থাকার আহবান জানানো হয়।
Related News
উপাচার্যের অপসারণ দাবিতে উত্তাল সিকৃবি, ৯ম দিনে অবস্থান কর্মসূচি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের পদত্যাগ ও অপসারণেরRead More
সিলেটে তিন খুন: বাবুলকে রিমান্ডে নিলো পিবিআই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর রায়নগর রাজবাড়ি এলাকায় একই পরিবারের তিনজনকে হত্যার মামলার আসামি বাবুলRead More



Comments are Closed