Main Menu

সিলেটের ইজতেমায় বিভিন্ন এবাদতে মশগুল মুসল্লীরা

বৈশাখী নিউজ ২৪ ডটকম : বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বাদ ফজর ঈমান ও আমলের আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে সিলেট জেলা ইজতেমা। সুচনালগ্নে আম বয়ান পেশ করেন মাওলানা আনোয়ার হোসাইন। তিনি সুনামগঞ্জ জেলা তাবলীগ জামাতের আমির। তাবলীগ জামাতের পাশাপাশি মাওলানা আনোয়ার হোসাইন দারুল হাদীস তেঘরিয়া সুনামগঞ্জ এর প্রতিষ্ঠাতা মুহতামিম এর দায়িত্বও পালন করে যাচ্ছেন।
৩১ ডিসেম্বর শনিবার সকালে আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে এই ইজতেমা। তিনদিনের এই ধর্মীয় সম্মেলন দক্ষিণ সুরমা উপজেলার ১নং মোল্লারগাঁও ইউনিয়নের সিলেট-সুনামগঞ্জ বাইপাস সড়কের পাশে অনুষ্ঠিত হচ্ছে। সিলেটের ইজতেমার ময়দানে লাখো মুসল্লির পদচারনা ও আল্লাহু-আল্লাহু ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছে। বুধবার রাত থেকেই দলে দলে জামাতবন্ধি হয়ে জমায়েত হচ্ছেন মুসল্লিরা। শেষ দিন পর্যন্ত বিভিন্ন প্রকারের এবাদতে মশগুল থাকবেন তারা।
জানা গেছে, স্বাধীনতা পরর্র্বতী সময়ে এর আগে এরকম বড় মুসলিম জমায়েত সিলেটে আর হয়নি। সর্বশেষ ১৯৮৪ সালে সিলেটে ইজতেমা অনুষ্ঠিত হলে এবারের মত লাখো মানুষ সমবেত হননি। পাক আমলে ১৯৬৫ সালে দক্ষিন সুরমা এলাকার টেকনিক্যাল মাঠে ইজতেমা অনুষ্ঠিত হয়।
এবারের ইজতেমায় বিভিন্ন উপজেলা থেকে আগত মুসল্লিদের জন্য ১১টি খিত্তায় ভাগ করে দেওয়া হয়েছে। বিদেশী অতিথিদের জন্য তিনটি আলাদা পাকা শেড নির্মাণ করা হয়েছে।

 

Share





Related News

Comments are Closed