সিলেট ইজতেমা মাঠে কাজ করছে ফ্রি মেডিকেল ক্যাম্প
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট ইজতেমা ময়দানে আগত মুসল্লিদের জন্য অনলাইন নিউজ পোর্টাল সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকম-এর উদ্যোগে ও বাংলাদেশ আওয়ামীলীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আ.লীগ সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আর্থিক সহযোগীতায় ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালিত হচ্ছে।
সিলেট নিউজ ওয়ার্ল্ড ডটকমের প্রধান সম্পাদক আফরোজ খানের পরিচালনায় ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের সহকারী পরিচালক ডা: আরমান আহমদ শিপলুর সভাপতিত্বে ফ্রি মেডিকেল ক্যাম্প এর উদ্বোধন করা হয়।
২৯ ডিসেম্বর সকালে ইজতেমায় মুসল্লিদের বিনা পয়সায় চিকিৎসা প্রদানকালে ডা: আরমান আহমদ শিপলু বলেন, মানব সেবা একটি এবাদত তাই আমরা ইজতেমায় আগত মুসল্লিদের ফ্রি চিকিৎসা সেবা এবং ওষুধ বিতরণ এর মাধ্যমে মুসল্লিদের সেবা করছি।
ডা: আরমান আহমদ শিপলু আরো বলেন, দূর দুরান্ত থেকে সড়ক পথে আসতে অনেক মুসল্লিরা অসুস্থ্য হয়ে পড়েন। অসুস্থ্যতার কারনে মুসল্লিদের ইজমেতায় আসা যাতে বিফলে না যায়, সে জন্যে আমরা ইজতেমা ময়দানে মেডিকেল ক্যাম্প স্থাপন করেছি। অসুস্থ্য মুসল্লিদের জন্য বিনা মূল্যে ওষুধের ব্যবস্থাও রয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও সিলেট মহানগর আ.লীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরানের আর্থিক সহযোগীতায় ২৯ ডিসেম্বর থেকে শুরু ফ্রি চিকিৎসা সেবা কার্যক্রম চলবে আগামী শনিবার (৩১ ডিসেম্বর) পর্যন্ত।
সিলেট মহানগর আ.লীগ এর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, ইজতেমায় পুণ্যভূমী সিলেটে আসা মুসল্লিদের কোন প্রকার ভোগান্তি যাতে না হয় সেদিকে খেয়াল রেখে এই মেডিকেল ক্যাম্প স্থাপনের উদ্যোগ নেওয়া হয়। মুসল্লিরা অসুস্থ্য হয়ে পড়লে তাৎক্ষনিক প্রাথমিক চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হবে। ফ্রি মেডিকেল ক্যাম্পে ১৩ জন ডাক্তারের একটি টিম কাজ করছে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed