সিলেট যুব একাডেমীর আরসিবি প্রকল্প সমাপ্তিকরণ সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট যুব একাডেমী (এসজেএ) এর আরসিবি প্রকল্পের উদ্যোগে প্রকল্প সমাপ্তিকরণ সভা হোটেল মেট্রো ইন্টারন্যাশনাল এর কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয়। এতে প্রকল্প স্থায়ীত্বকরণের জন্য অংশগ্রহনকারীদের মতামত গ্রহন করা হয়।
গত ২৮ ডিসেম্বর বুধবার সকালে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা তথ্য অফিসের উপ পরিচালক যুলিয়া জেসমিন মিলি ।
সিলেট যুব একাডেমী (এসজেএ) এর নির্বাহী পরিচালক এ এইচ এম ফয়সাল আহমেদের সভাপতিত্বে ও সিলেট যুব একাডেমী (এসজেএ) এর সহকারী পরিচালক সাবিহা সুলতানার পরিচালায় উক্ত সভায় বিশেষ অথিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনা আক্তার , শহর সমাজসেবা কর্মকর্তা মোঃ রকিবুল হক, গোলাপগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মোঃ তমির হোসেন চৌধুরী, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আমিরুল ইসলাম ।
এছাড়াও সরকারী-বেসকারী প্রতিষ্ঠানের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। উক্ত সভায় প্রকল্পের কার্যক্রম, অর্জন এবং প্রকল্প স্থায়ীত্বকরণের জন্য অংশগ্রহনকারীদের মতামত গ্রহন করা হয়। -বিজ্ঞপ্তি
Related News
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More
সিলেটে পরিবেশ আইন লঙ্ঘনের দায়ে ১৬ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০) লঙ্ঘনের দায়ে সিলেটের ১৬টি প্রতিষ্ঠানকে মোটRead More



Comments are Closed