সিলেটে নকল নবিসদের রেজিষ্টারী অফিস ঘেরাও
বৈশাখী নিউজ ২৪ ডটকম: বাংলাদেশ এক্সট্রা মোহরার (নকল নবিস) এসোসিয়েশন সিলেট জেলা ও বিভাগীয় কমিটির উদ্যোগে দক্ষিণ সুরমা সাব রেজিষ্টারী অফিসে অবৈধভাবে টিসি মোহরার নিয়োগ বাতিল করা ও চাকুরী স্থায়ী করণের দাবিতে বৃহস্পতিবার সাব রেজিস্টার অফিস ঘেরাও করে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বিভাগীয় কমিটির সভাপতি তপন কান্তি দে’র সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক নিজাম আল দ্বীনের পরিচালনায় বক্তব্য রাখেন জেলা সাধারণ সম্পাদক আতিকুর রহমান, বিভাগীয় কমিটির সহ সভাপতি শাহাব উদ্দিন, সাধারণ সম্পাদক বাবর মিয়া, আব্দুল মালেক, ছালেক মিয়া, জুনেদ আহমদ, নিহার রঞ্জন দে, সিরাজুল ইসলাম, আব্দুল মালেক, মোতাহার হোসেন, অজয় দে, সুগ্রীব দে, সঞ্জু লাল ধর, উজ্জল দেবনাথ, সামছুদ্দিন, আমিনুর রহমান, নিহির দে, শাহ আজিজ, মিছবাহ উদ্দিন, নুরুজ্জামান জাহেদ, ফয়ছল আহমদ, আব্দুর রব, মাহমুদ আহমদ, অয়ন শর্ম্মা, রাজু তালুকদার, মাহতাব হোসেন, নারী নেত্রী সাথী দাস, পূর্ণিমা দত্ত, নাসিমা নাজনিন, লিপি কপালী, জহুরা বেগম, তসলিমা বেগম, সেলিনা বেগম, তাজমিনা তানিয়া, রুকসানা খানম, আসমা বেগম, রিয়া দে, সাবিহা বেগম, জেসমিন বেগম, স্বপ্না বেগম, খাদিজা বেগম, পারভিন আক্তার, রাবেয়া খাতুন, জয় দে প্রমুখ।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আগামী রোববারের মধ্যে অবৈধ টিসি নিয়োগ বাতিল না করা হলে সর্বস্থরের নকল নবিসরা দলিল রেজিষ্টারী করা বন্ধ করে দেবে বলে হুমকি প্রদান করেন এবং জরুরী সভার মাধ্যমে পরবর্তী কর্মসূচী ঘোষণা করা হবে।
Related News
গোলাপগঞ্জে কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বিয়ের প্রলোভন দেখিয়ে এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের ঘটনায় প্রধানRead More
সিলেটে সিএনজিতে তুলে সংঘবদ্ধ ধর্ষণ, চালক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সিএনজি চালিত অটোরিকশায় তুলে এক নারীকে গণধর্ষণের ঘটনায় চালককে গ্রেফতার করেছেRead More



Comments are Closed