Main Menu

জেএসসিতে গোল্ডেন এ+ পেয়েছে সাংবাদিক পুত্র তানিম

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটে জেএসসি (জুনিয়র স্কুল সার্টিফিকেট) পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছে সাংবাদিক পুত্র তানিমুর রিয়াজ তানিম।
তানিমুর রিয়াজ নগরীর রসময় মেমোরিয়্যাল উচ্চবিদ্যালয় থেকে এ পরীক্ষায় অংশ গ্রহণ করে।
তার পিতা খলিলুর রহমান দৈনিক যুগভেরীর সিনিয়র স্টাফ রিপোর্টার ও দৈনিক খবর’র সিলেট প্রতিনিধি এবং মা রাবেয়া বেগম গৃহিনী।
তানিম তার এ সাফল্যের জন্য মা-বাবা ভাই-বোন ও শ্রদ্ধেয় শিক্ষক-শিক্ষয়ত্রীগনের কাছে চিরকৃতজ্ঞ। ভবিষ্যতে সে চিকিৎসক হয়ে মানবসেবায় আত্মনিয়োগ করতে চায়।

Share





Related News

Comments are Closed