Main Menu

সিলেটে সংরক্ষিত আসনে নির্বাচিত হলেন যারা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৫টি সংরক্ষিত মহিলা আসনে ২৮জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেছেন। বুধবার সকাল ৯টা থেকে জেলার ১৫টি কেন্দ্রে একযোগে শুরু হওয়া ভোট গ্রহণ বেলা দুইটায় শেষ হওয়ার পর গণনা শেষে সন্ধ্যা ৬টায় সিলেটের জেলা প্রশাসক ও রিটার্ণিং অফিসার মো: জয়নাল আবেদীন ফলাফল ঘোষণা করেন।
৫টি ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডে নির্বাচিত মহিলা সদস্যরা হলেন ১নং সংরক্ষিত ওয়ার্ডে রওশন জেবিন রুবা, ২ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে তামান্না আক্তার হেনা , ৩ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে সুষমা রুহী, ৪ নম্বর সংরক্ষিত ওয়ার্ডে হাসিনা বেগম ও ৫ নম্বর ওয়ার্ডে সাজনা সুলতানা হক চৌধুরী।

Share





Related News

Comments are Closed