প্রতিবন্ধীদের মাঝে নাটাবের শীতবস্ত্র বিতরণ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রতিবন্ধীদের মাঝে শীত বস্ত্র বিতরণ ও পিঠা উৎসব করেছে জাতীয় যক্ষা নিরোধ সমিতি (নাটাব)। এছাড়াও প্রতিবন্ধীদের মাঝে যক্ষা বিষয়ে সচেতনা তৈরির লক্ষ্যে আলোচনা সভা ও মরহুম মতিন চৌধুরী স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাতে নগরীর ইলেকট্রিক সাপ্লাই এলাকায় এসব কর্মসূচি পালন করা হয়।
আলোচনায় সভায় বক্তব্য রাখেন নাটাব সিলেটের সভাপতি এডভোকেট ইকবাল আহমদ চৌধুরী, সিলেট জেলা জজ কোর্টের সাবেক পিপি এডভোকেট এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলেট সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর কাজী আতাউর রহমান, নাটাবের সাধারণ সম্পাদক অমলেন্দ্র দেব রায় প্রদীপ, যুগ্ম সম্পাদক মো. সাবের চৌধুরী, সদস্য মনিরুজ্জামান চৌধুরী, খায়রুল জাফর চৌধুরী, এডভোকেট সৈয়দ মোহাম্মদ তারেক, মনতোষ সরকার, এডভোকেট আখতার হোসেন খান, আতাউর রহমান, বাংলাদেশ বিমানের কলকাতা অফিসের কান্ট্রি ম্যানেজার সালমান হায়দার চৌধুরী।
অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ আলাউদ্দিন। উপস্থিত ছিলেন- মো. নাজমুল ইসলাম মিরাজী ও দেলোয়ার হোসেন খান।
Related News
অনলাইনে পরিশোধ করা যাবে সিসিকের হোল্ডিং ট্যাক্স
বৈশাখী নিউজ ডেস্ক: এখন থেকে বিশ্বের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) হোল্ডিংRead More
শাহজালাল মাজারের দানের টাকা গণনা হবে প্রতিদিন, ৬৫ শতাংশ পাবে মাজার কর্তৃপক্ষ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারের দানের টাকা নিয়ে দীর্ঘদিনের অনিশ্চয়তার অবসান ঘটেছে।Read More



Comments are Closed