Main Menu

সিলেটে ইজতেমা যাত্রীদের গাড়ি উল্টে নিহত ১, আহত ১০

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের বিয়ানীবাজার উপজেলার আলীনগর ইউনিয়নের মোহাম্মদপুর গ্রামে ইজতেমা যাত্রীদের গাড়ি উল্টে ১জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। বুধবার সন্ধ্যা ৭টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা যায়, জকিগঞ্জ থেকে আসা ইজতেমা যাত্রীদের বহনকারী একটি বাস সিএনজিচালিত অটোরিকশাকে ওভারটেক করতে গেলে বাসটি উল্টে গেলে এ হতাহতের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গুরুতর আহত আরকান আলী (৬৫) কে গোলাপগঞ্জ উপজেলা হাসপাতালে পাঠালে সেখানকার কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষনা করেন।
নিহত আরকান আলীর বাড়ি জকিগঞ্জের শাহবাগে। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশংকাজনক বলে জানা গেছে।

Share





Related News

Comments are Closed