Main Menu

লালমনিরহাটে আ.লীগ প্রার্থী মতিয়ার রহমান বিজয়ী

সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাট জেলা পরিষদ নির্বাচনে আ‘লীগ মনোনীত প্রার্থী এ্যাডভোকেট মতিয়ার রহমান কাপ প্রিচ প্রতীকে দ্বিতীয় বারের মত জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
তিনি ৩৭৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে নিবার্চিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি আ‘লীগের বিদ্রোহী প্রার্থী ও জেলা আ‘লীগের সাবেক সাধারণ সম্পাদক নজরুল হক পাটোয়ারী ভোলা মোটরসাইকেল প্রতীকে পেয়েছেন ১৫৫ ভোট। আর অপর চেয়ারম্যান প্রার্থী হাবিবুর রহমান হাবিব আনারস প্রতীকে পেয়েছেন ৮৯ ভোট। জেলা পরিষদ নিবার্চনে মোট ভোটার সংখ্যা ছিলেন ৬২৬ জন। এর মধ্যে প্রাপ্ত বৈধ ভোট পড়েছে ৬২৩টি।
নবনির্বাচিত জেলা পরিষদ চেয়ারম্যান লালমনিরহাট জেলা আ‘লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি দীর্ঘ দিন লালমনিরহাট জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব পালন করেন।
এদিকে বুধবার সকাল ৯টা থেকে শুরু হয়ে দুপুর ২টা পর্যন্ত জেলার মোট ১৫টি ভোট কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
লালমনিরহাটের জেলা প্রশাসক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান ফলাফলের সত্যতা নিশ্চিত করে জানান, কোথাও কোন ধরনের অপ্রীকর ঘটনার খবর পাওয়া যায়নি।

Share





Related News

Comments are Closed