সিলেটে মহিলা সদস্য ১-এ বিজয়ী গাজী কন্যা রুবা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে ১, ২ ও ৩নং ওয়ার্ড নিয়ে গঠিত সংরক্ষিত মহিলা সদস্য ১ পদে বিজয়ী হয়েছেন প্রাক্তণ মন্ত্রী দেওয়ান ফরিদ গাজীর মেয়ে ও সিলেট জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আমাতুজ জাহুরা রওশন জেবিন রুবা।
৩ কেন্দ্র মিলিয়ে তিনি মোট পেয়েছেন ৮০ । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হরিণ মার্কা নিয়ে শিপা বেগম পেয়েছেন ৬১ ভোট। বিজয়ী হয়ে তিনি সকল ভোটার ও ওয়ার্ড বাসী সহ সবাইকে কৃতজ্ঞতা জানান এবং তাঁর পিতা দেওয়ান ফরিদ গাজীর মতো তিনিও জনসেবায় কাজ করতে সবার কাছে সহযোগিতা কামনা করেন।
বিজয়ের পর তাকে শুভেচ্ছা জানাতে তাঁর বাসভবনে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শাহনেওয়াজ দেওয়ান মিল্লাদ গাজী, আওয়ামীলীগের কেন্দ্রীয় উপ-কমিটির সাবেক সহ সম্পাদীকা ফাহিমা চৌধুরী মনি, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি দেওয়ান কয়েছ গাজী, মহানগর আ’লীগ নেতা সালা উদ্দিব বক্স ছালাই, স্বেচ্ছাসেবক লীগ জেলার সাধারণ সম্পাদক জালাল উদ্দিন আহমদ কয়েছ, ১৫নং ওয়ার্ড আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুহুল মানিক ছুটন, এনায়তুল বারী, মুর্শেদ গোলাম, কিবরিয়া মাসুক, মহানগর সাবেক ছাত্রলীগ নেতা মো. মোমিনুল ইসলাম,আজিজুল হক, শেখ আক্তার, ফাইম আলেয়া চৌধুরী, মেম্বার গিয়াস আহমদ, কাচা মিয়া প্রমুখ।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed