Main Menu

বিশ্বনাথ কেন্দ্রে কে কত ভোট পেলেন

বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথে বুধবার সিলেট জেলা পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহন অনুষ্ঠিত হয়। সকাল ৯টা থেকে বেলা ২টা পর্যন্ত ভোটগ্রহন চলে। এরপর শুরু হয় ভোটগ্রহন গননা। সিলেট জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন ও জেলার ৩নং আসন ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৫জন প্রার্থী নির্বাচনে অংশগ্রহন করেন।
বিশ্বনাথ কেন্দ্রের রিটারিং অফিস সূত্রে জানা গেছে, নির্বাচনে চেয়ারম্যান পদে জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান (আনারস প্রতিক) নিয়ে ৫৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্ধন্ধি প্রার্থী শিক্ষাবিদ অধ্যক্ষ এনামুল হক সরদার (কাপপিরিচ প্রতিক) নিয়ে ৫০ ভোট পেয়েছেন।
অন্য দুইজন চেয়ারম্যান প্রার্থীরা হলেন-প্রবীণ আওয়ামী লীগ নেতা জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া প্রতিক) নিয়ে ০১ ভোট পেয়েছেন, মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটরসাইকেল প্রতিক) নিয়ে কোনো ভোট পাননি।
সংরক্ষিত মহিলা সদস্য পদে সুষমা সুলতানা রুহি (দোয়াত কলম প্রতিক) নিয়ে ৫১ ভোট পেয়েছেন, তার প্রতিদ্ধন্ধি প্রার্থী রহিমা বেগম রব্বানী (হরিণ প্রতিক) নিয়ে ১৮ ভোট পেয়েছেন, হাসিনা বেগম (বই প্রতিক) নিয়ে ১৪ ভোট পেয়েছেন, নুরুন্নাহার ইয়াসমীন (ফুটবল প্রতিক) নিয়ে ১৩ ভোট পেয়েছেন, গীতা রাণী দাশ (টেবিল ঘড়ি প্রতিক নিয়ে) ৮ভোট পেয়েছেন।
প্রসঙ্গত, জেলা পরিষদ নির্বাচনের ৯নং ওয়ার্ডে সাধারণ সদস্য (পুরুষ) পদে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। ফলে চেয়ারম্যান ও সংরক্ষিত মহিলা সদস্য পদের ভোটগ্রহন অনুষ্ঠিত হয়।

Share





Related News

Comments are Closed