Main Menu

৫নং ওয়ার্ডে সদস্য হলেন মো. শাহপরান

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট জেলা পরিষদ নির্বাচনে সর্বোচ্চ ৮২ ভোট পেয়ে ৫নং ওয়ার্ডের সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহপরান। তালা প্রতিক নিয়ে তিনি এই ভোট পান। তার নিকটতম প্রতিন্দন্দ্বি তার নিকটতম দুই প্রতিদ্বন্দ্বি মো. জামাল উদ্দিন ও সুভাষ চন্দ্র পাল উভয়ই পেয়েছেন ১২ ভোট।

গোয়াইনঘাট মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৭। উপজেলা পরিষদসহ এ উপজেলার রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, আলীরগাঁও, ফতেহপুর, তোয়াকুল ও ডৌবাড়ি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডে তিনজন প্রার্থী নির্বাচনে প্রতিন্দন্দ্বিতা করেন।

Share





Related News

Comments are Closed