সিলেটে সদস্য নির্বাচিত হলেন যারা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: জেলা পরিষদ নির্বাচনে সিলেটের ১০টি ওয়ার্ডের সাধারণ সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বাকি ৫টি ওয়ার্ডের নির্বাচন আইনী জটিলতায় স্থগিত রয়েছে। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয় বেলা ২টায়।
ঘোষিত ফলাফল অনুযায়ী ১০টি ওয়ার্ডের মধ্যে দুটি ওয়ার্ডের সদস্য পদের দুইজনের প্রাপ্ত ভোট সমান হওয়ায় ফল ঘোষণা করা হয়নি।
১ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।
২ নং ওয়ার্ড- সর্বোচ্চ ১৭ ভোট পেয়েছেন দুই প্রার্থী। তারা হচ্ছেন গোলাম কিবরিয়া হিরা মিয়া (টিউবওয়েল) ও মো.মতিউর রহমান (হাতি)।তাদের দুজনের সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি। ওয়ার্ডের ভোটার সংখ্যা ৭৪। এই ওয়ার্ডে নয়জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও, বরইকান্দি, তেতলি, কুচাই, সিলাম, লালাবাজার ও কামালবাজার ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ।
৩ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।
৪ নং ওয়ার্ড- জৈন্তাপুর ও সদরের একাংশ নিয়ে গঠিত এই ওয়ার্ডে মুহিবুল হক তালা প্রতিকে সর্বোচ্চ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।
৫ নং ওয়ার্ড- গোয়াইনঘাট উপজেলার সবকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন মো. শাহপরান।
৬ নং ওয়ার্ড- কোম্পানীগঞ্জ উপজেলার সবকটি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডে সদস্য নির্বাচিত হয়েছেন জয়নাল আবেদীন।
৭ নম্বর ওয়ার্ড- সর্বোচ্চ ৩২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন লোকন মিয়া (হাতি)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি শেখ এমএ কাইয়ুম (টিউবওয়েল) পেয়েছেন ৩০ ভোট। ওয়ার্ডের ভোটার সংখ্যা মোট ভোটার ৯৪ জন। এই ওয়ার্ডে সাধারণ সদস্যপদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।
৭নং ওয়ার্ডের ভোট কেন্দ্র হচ্ছে বালাগঞ্জ ডি এন উচ্চ বিদ্যালয় কেন্দ্র। বালাগঞ্জ উপজেলা পরিষদসহ পূর্ব পৈলেনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পূর্ব গৌরীপুর, বালাগঞ্জ, পশ্চিম গৌরীপুর ও দক্ষিণ সুরমার জালালপুর ইউনিয়ন নিয়ে এই ওয়ার্ডটি গঠিত।
৮ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।
৯ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।
১০নং ওয়ার্ড- সর্বোচ্চ ৩৭ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন স্যায়িদ আহমদ সুহেদ (ক্রিকেট ব্যাট)। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল হানিফ খান (বৈদ্যুতিক পাখা) পেয়েছেন ২০ভোট। ভোট কেন্দ্র হচ্ছে কোয়ালিটি স্কুল গোলাপগঞ্জ।
১১ নং ওয়ার্ড- সর্বোচ্চ ২২ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন মুজিবুর রহমান মুজিব (ঘুড়ি)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি সৈয়দ হাছিন আহমদ মিন্টু (বেহালা) পেয়েছেন ১৯ ভোট। গোলাপগঞ্জ ৬টি ও বিয়ানীবাজারের ২টি ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল আল এমদাদ উচ্চ বিদ্যালয় (চন্দরপুর)। ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৪। এই ওয়ার্ডে আটজন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।
১২ নং ওয়ার্ড- বিয়ানীবাজার উপজেলা পরিষদ, পৌরসভা ও ৭টি গঠিত ১২নং ওয়ার্ডে সর্বোচ্চ ২৪ ভোট পেয়েছেন দুই প্রার্থী। তারা হচ্ছেন নজরুল ইসলাম (ক্রিকেট ব্যাট) ও শামীম তালুকদার (বেহালা)। তাদের দুজনের সমানসংখ্যক ভোট পাওয়ায় ওই ওয়ার্ডের ফল ঘোষণা করা হয়নি।
১৩ নং ওয়ার্ড- জকিগঞ্জ পৌরসভা ও উপজেলা পরিষদ এবং কাজলসার, জকিগঞ্জ, সুলতানপুর, বারঠাকুরী, কসকনকপুর ও মানিকপুর ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের সর্বোচ্চ ৪৯ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন জেলা যুবলীগ নেতা শামীম আহমদ (বৈদ্যুতিক পাখা)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি আবু জাফর মোহাম্মদ রায়হান (টিউবওয়েল) পেয়েছেন ২৫ ভোট।
ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯৩। এই ওয়ার্ডে আটজন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। ভোটকেন্দ্র ছিল জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসায়।
১৪ নং ওয়ার্ড- সদস্য পদে ভোট স্থগিত।
১৫ নং ওয়ার্ড- কানাইঘাট উপজেলার পশ্চিম লক্ষীপ্রসাদ, পূর্ব লক্ষীপ্রসাদ, কানাইঘাট, পূর্ব দিঘীরপাড়, সাতবাঁক, বড়চতুল ও চারিকাটা ইউনিয়ন নিয়ে গঠিত এই ওয়ার্ডের সর্বোচ্চ ২৬ ভোট পেয়ে সদস্য নির্বাচিত হয়েছেন আলমাস উদ্দিন (ঘুড়ি)। তার নিকটতম প্রতিন্দন্দ্বি সিরাজুল ইসলাম (টিউবওয়েল) পেয়েছেন ১৬ ভোট।
এই ওয়ার্ডের ভোটকেন্দ্র ছিল রায়গড় সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওয়ার্ডের ভোটার সংখ্যা ৯১। এই ওয়ার্ডে আটজন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন।
Related News
সিলেট সীমান্তে ভারতে পাচারের প্রস্তুতিকালে নারীসহ আটক ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাটে উচ্চ বেতনের চাকরির প্রলোভন দেখিয়ে দালালের মাধ্যমে অবৈধভাবে ভারতে পাঠানোরRead More
গোলাপগঞ্জে উপজেলা প্রেসক্লাবের সাথে ইউএনও’র মতবিনিময় সভা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম বলেছেন, সাখবাদিকরা হচ্ছে সমাজের দর্পন।Read More



Comments are Closed