Main Menu

সুনামগঞ্জে এক লাখ টাকা ও মোবাইল সহ ইউপি সদস্য গ্রেফতার

সুনামগঞ্জ প্রতিনিধি: জেলা পরিষদ নির্বাচনে ভোট কেন্দ্রে মোবাইল ফোন ও টাকা নিয়ে প্রবেশ করায় সুনামগঞ্জের দোয়ারাবাজারে এক ইউপি সদস্যকে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের নির্দেশে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃত ইউপি সদস্যস্যের নাম মো. হোসাঈন আহমদ তালুকদার ওরফে অলিউর । তিনি জেলার দোয়ারাবাজার উপজেলার বোগলাবাজার ইউনিয়নের ২নং ওয়ার্ডোর ইউপি সদস্য ও নাসিরনগরের চান্দারগাঁও গ্রামের বাসিন্দা।
জানা গেছে, জেলা পরিষদ নির্বাচনে উপজেলা সদরে দোয়ারাবাজার মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্র ভোট প্রদানকালে বুধবার বেলা পৌণে ১২টার দিকে পুলিশী তল্লাশীকালে ইউপি সদস্য অলিউরের পকেটে একটি মুঠোফোন ও নগদ এক লাখ টাকা পাওয়া যায়। পরে ভোট কেন্দ্রের কর্তব্যরত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেটের আদেশে ওই ইউপি সদস্যকে পুলিশ গ্রেফতার করে থানায় নিয়ে যায়।
জেলা প্রশাসক শেখ মো. রফিকুল ইসলাম বলেন, নির্বাহী ম্যাজিষ্ট্রেট নাঈমা খন্দকারের নির্দেশে ওই ইউপি সদস্যকে গ্রেফতার করে থানা পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে কী কারণে ওই ইউপি সদস্য ভোট কেন্দ্রে মুঠোফোন ও টাকা নিয়ে প্রবেশ করেছিলেন।

Share





Related News

Comments are Closed