Main Menu

সিলেটে ভোট গ্রহণ শেষ, চলছে গণনা

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: জেলা পরিষদ নির্বাচনে সিলেটে শান্তিপূর্ণ শেষ হয়েছে ভোট গ্রহণ। বুধবার সকাল ৯টা থেকে শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হয় বেলা ২টায়। এখন চলছে ভোট গণনা।
সিলেট জেলা নির্বাচন অফিস সূত্র জানিয়েছে, সিলেট জেলায় ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ করা হয়। এ জেলায় সব মিলিয়ে ১ হাজার ৪শ ৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিলেট জেলায় ৫টি ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে, এসব ওয়ার্ডে চেয়ারম্যান ও সংরক্ষিত সদস্য পদে ভোট গ্রহণ যথারীতি অনুষ্ঠিত হয়েছে।
সিলেট জেলায় চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী রয়েছেন। তারা হলেন- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী এডভোকেট লুৎফুর রহমান (আনারস), অধ্যক্ষ ড. এনামুল হক সরদার (কাপ পিরিচ), জিয়াউদ্দিন আহমদ লালা (ঘোড়া) এবং মোহাম্মদ ফখরুল ইসলাম (মোটর সাইকেল)। এই জেলায় ১নং ওয়ার্ড ছাড়া সাধারণ সদস্য পদে ৯৪ জন প্রার্থী রয়েছেন। সংরক্ষিত সদস্য পদে লড়ছেন ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্ণিং অফিসার মোহাম্মদ আজিজুল ইসলাম জানান, নির্বাচনী পরিবেশ ছিল অনেক ভালো।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code