Main Menu

সিলেটে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির মানববন্ধন

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: প্রস্তাবিত শিক্ষা আইনের কতিপয় ধারা সংশোধনের দাবিতে বাংলাদেশ পুস্তক প্রকাশক বিক্রেতা সমিতি সিলেট জেলা শাখা মানববন্ধন করেছে। গত সোমবার দুপুরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
জেলা শাখার সভাপতি মাহবুবুল আলম মিলনের সভাপতিত্বে কেন্দ্রীয় পরিচালক মাওলানা খলিলুর রহমানের পরিচালনায় মানববন্ধন চলাকালে অনুষ্ঠিত সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি নিজাম উদ্দিন, সিলেট বিভাগীয় সেক্রেটারী আজিজুর রহমান খাঁন তপন, যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর হোসেন রহিম, বালাগঞ্জ উপজেলা সভাপতি নুর উদ্দিন পুতুল, সিলেট মডেল লাইব্রেরীর সত্বাধিকারী মিজানুর রহমান, শাহজালাল লাইব্রেরীর এহসানুল হক তাহের প্রমুখ।
বক্তারা লাখ লাখ পুস্তক ব্যবসায়ীর কথা চিন্তা করে প্রস্তাবিত শিক্ষানীতির সংশোধনের দাবি জানান।
এদিকে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসাবে মঙ্গলবার ও বুধবার সিলেটের সকল লাইব্রেরী বন্ধ থাকবে বলে জানিয়েছেন সমিতির নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code