বিশ্বনাথে পুস্তক বিক্রেতা সমিতির ধর্মঘট পালিত
বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি: বিশ্বনাথে মঙ্গলবার পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি ধর্মঘট পালন করেছে। প্রস্তাবিত শিক্ষা আইন ২০১৬ এর কয়েকটি উপধারা সংশোধনের দাবিতে সমিতির ব্যানারে ওই ধর্মঘট পালিত হয়। থানার সামনে লাইব্রেরী বন্ধ করে অবস্থান ধর্মঘট কমসূচি পালন করা হয়।
উপজেলা পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির সভাপতি সমরেন্দ্র বৈদ্য’র সমর বাবু’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা লুৎফুর রহমানের পরিচালনায় অবস্থান ধর্মঘটে উপস্থিত ছিলেন সমিতির সহ-সভাপতি মাওলানা আমিরউদ্দিন আশরাফী, সহ-সাধারণ সম্পাদক ফখরউদ্দিন, কোষাধ্যক্ষ হোসাইন আহমদ শাহিন, সদস্য রফিকুল ইসলাম জুবায়ের, আবদুর রাজ্জাক, অসিম পাল, শাহিন আহমদ, মোবারক হোসেন, জুবায়ের আহমদ, মাওলানা আকমল আলী, আলী হাসান, শামছুল ইসলাম, কাওছার আলী, ফয়ছল আহমদ, ইয়াছিন আলী প্রমুখ।
Related News
সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানRead More
জাফলংয়ে ১০টি ড্রেজার ও ৬টি এক্সকেভেটরসহ বিপুল সরঞ্জাম ধ্বংস
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ের পরিবেশ সঙ্কটাপন্ন (ইসিএ)-এলাকায় অভিযান চালিয়েRead More



Comments are Closed