লালমনিরহাটে মোটর সাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু
সাহানুর রহমান, লালমিনরহাট প্রতিনিধি: লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় মোটর সাইকেলের ধাক্কায় আমিনুর রহমান (৩০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(২৭ডিসেম্বর) সকাল ৬টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এর আগে সোমবার (২৬ডিসেম্বর) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী দীঘিরহাট এলাকায় বুড়িমারী-লালমনিরহাট মহাসড়কে মোটর সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হন পথচারী আমিনুর। নিহত আমিনুর রহমান হাতীবান্ধা উপজেলার সিঙ্গিমারী গ্রামের লোকমান হোসেনের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, দীঘিরহাট বাজার থেকে মহাসড়ক পার হওয়ার চেষ্টা করেন আমিনুর। এ সময় দ্রুতগামী একটি মোটর সাইকেল তাকে ধাক্কা দিলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা আশংকা জনক অবস্থায় আমিনুরকে উদ্ধার করে প্রথমে হাতীবান্ধা হাসাপাতালে পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল ৬টার দিকে তিনি মারা যান। স্থানীয় জনতা মোটর সাইকেলটি আটক করলেও মোটর সাইকেল আরোহী পালিয়ে যায়।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রেজাউল করিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual3 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed