Main Menu

ঠাকুরগাঁওয়ে নিজ কক্ষ থেকে পুলিশ পরিদর্শকের লাশ উদ্ধার

Manual1 Ad Code

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার কোর্ট পুলিশের পরিদর্শক রবিউল ইসলাম খানের (৫২) লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে সদর থানা চত্বরে অবস্থিত পুলিশ ক্লাবের একটি কক্ষ থেকে ঐ পুলিশ কর্মকর্তার লাশ উদ্ধার করা হয়।

Manual3 Ad Code

সদর থানার ওসি মসিউর রহমান বলেন, পুলিশ ক্লাবে একটি কক্ষে কোর্ট পুলিশ পরিদর্শক রবিউল ইসলাম খানকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সকাল ৯টা পর্যন্ত রবিউলের সাড়া না পাওয়ায় দরজা-জানালা ভেঙ্গে ভেতরে ঢুকে তার লাশ পড়ে থাকতে দেখা যায়।

Manual1 Ad Code

ঠাকুরগাঁও পুলিশ সুপার ফারহাত আহমেদ জানান, রাতে ঘুমন্ত অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

নিহত পুলিশ পরিদর্শক রবিউল ইসলামের বাড়ি সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলায়। তিনি দুই মাস আগে পঞ্চগড় থেকে বদলি হয়ে ঠাকুরগাঁও সদর কোর্টে যোগদান করেন।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code