সিলেট জেলা পরিষদ নিবার্চন বুধবার, প্রস্তুতি সম্পন্ন
বৈশাখী নিউজ ২৪ ডটকম : সিলেট জেলা পরিষদ নিবার্চন বুধবার অনুস্টিত হবে। নির্বাচনের চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। জেলার ১৫টি ওয়ার্ডের কেন্দ্রগুলোতে নির্বাচনী সামগ্রী পাঠানো শুরু করেছে ইসি।
নির্বাচনের শেষ প্রস্তুতি হিসাবে মঙ্গলবার কেন্দ্রে কেন্দ্র পাঠানো হয়েছে নির্বাচনী সামগ্রী। নির্বাচন কমিশনের একটি সূত্র জানায়, অবাধ ও সুষ্ঠ নির্বাচন উপহার দিতে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। আমরা নির্বাচনী এলাকায় নিবাচনী সামগ্রী পাঠাতে শুরু করেছি।
সিলেট জেলা পরিষদের ১৫ ওয়ার্ডের চূড়ান্ত তালিকা অনুযায়ী মহিলা সদস্যদের ৫ ওয়ার্ডসহ ১৫ ওয়ার্ডের মোট ভোটার (নির্বাচক মন্ডলী) হলেন ১ হাজার ৪৯৩ জন। সিটি কর্পোরেশন ও পৌরসভার মেয়র-কাউন্সিলর, উপজেলা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান-মেম্বারগণ জেলা পরিষদ নির্বাচনে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
সিলেট সিটি কর্পোরেশন, সিলেট সদর উপজেলা পরিষদ, সিলেট সদরের জালালাবাদ, হাটখোলা, টুলটিকর, মোগলগাঁও এবং কান্দিগাঁও ইউনিয়ন পরিষদ সমন্বয়ে গঠন করা হয়েছে ১নং ওয়ার্ড। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৫ জন।
দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ, দক্ষিণসুরমার মোল্লারগাঁও, বরইকান্দি, তেতলী, সিলাম, লালাবাজার ও কামালবাজার ইউনিয়ন সমন্বয়ে ২নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এ ওয়ার্ডের ভোটার হলেন ৯৪ জন।
দক্ষিণ সুরমার মোগলাবাজার, দাউদপুর, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদ, ফেঞ্চুগঞ্জের ফেঞ্চুগঞ্জ, মাইজগাঁও, ঘিলাছড়া, উত্তর কুশিয়ারা ও উত্তর ফেঞ্চুগঞ্জ ইউনিয়ন পরিষদ নিয়ে গঠন করা হয়েছে ৩নং ওয়ার্ড। এই ওয়ার্ডের মোট ভোটার ৯৪ জন।
সিলেট সদরের খাদিমনগর, খাদিমপাড়া, টুকেরবাজার, জৈন্তাপুর উপজেলা পরিষদ, জৈন্তাপুরের নিজপাট, জৈন্তাপুর, দরবস্ত, ফতেহপুর ও চিকনাগুল ইউনিয়ন পরিষদ নিয়ে ৪নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এ ওয়ার্ডের মোট ভোটার ১০৭ জন।
গোয়াইনঘাট উপজেলা পরিষদ, গোয়াইনঘাটের রুস্তমপুর, পশ্চিম জাফলং, পূর্ব জাফলং, লেঙ্গুড়া, আলীরগাঁও, ফতেহপুর, তোয়াকুল ও ডৌবাড়ী ইউনিয়ন পরিষদ নিয়ে গঠন করা হয়েছে ৫নং ওয়ার্ড। এ ওয়ার্ডের মোট ভোটার ১০৭ জন।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ, কোম্পানীগঞ্জের পশ্চিম ইসলামপুর, পূর্ব ইসলামপুর, তেলিখাল, ইছাকলস, উত্তর রনিখাই, দক্ষিণ রণিখাই ও গোয়াইনঘাটের নন্দিরগাঁও ইউনিয়নের সমন্বয়ে গঠন করা হয়েছে ৬নং ওয়ার্ড। এ ওয়ার্ডের মোট ভোটার ৯৪ জন।
বালাগঞ্জ উপজেলা পরিষদ, বালাগঞ্জের পূর্ব পৈলনপুর, বোয়ালজুড়, দেওয়ানবাজার, পূর্ব গৌরীপুর, বালাগঞ্জ, পশ্চিম গৌরীপুর ও দক্ষিণসুরমার জালালপুর ইউনিয়ন পরিষদ নিয়ে ৭নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এই ওয়ার্ডের মোট ভোটার ৯৪ জন।
ওসমানীনগর উপজেলা পরিষদ, ওসমানীনগরের উমরপুর, সাদিপুর, পশ্চিম পৈলনপুর, বুরুঙ্গাবাজার, গোয়ালাবাজার, তাজপুর, দয়ামীর ও উছমানপুর ইউনিয়ন পরিষদ নিয়ে গঠন করা হয়েছে ৮নং ওয়ার্ড। এই ওয়ার্ডের ভোটার সংখ্যা ১০৭ জন।
বিশ্বনাথ উপজেলা পরিষদ, বিশ্বনাথের লামাকাজী, খাজাঞ্চী, অলংকারী, রামপাশা, দৌলতপুর, বিশ্বনাথ, দেওকলস ও দশঘর ইউনিয়ন পরিষদের সমন্বয়ে গঠন করা হয়েছে ৯নং ওয়ার্ড। এ ওয়ার্ডের মোট ভোটার ১০৭ জন।
গোলাপগঞ্জ উপজেলা পরিষদ, গোলাপগঞ্জ পৌরসভা, গোলাপগঞ্জের বাঘা, গোলাপগঞ্জ, ফুলবাড়ী, লক্ষীপাশা, ঢাকাদক্ষিণ ও লক্ষণাবন্দ ইউনিয়ন নিয়ে ১০নং ওয়ার্ড গঠন করা হয়েছে। এ ওয়ার্ডের মোট ভোটার ৯৪ জন।
গোলাপগঞ্জের বুধবারীবাজার, ভাদেশ্বর, পশ্চিম আমুড়া, শরীফগঞ্জ, উত্তর বাদেপাশা, বিয়ানীবাজারের কুড়ারবাজার, মাথিউরা ও তিলপাড়া ইউনিয়ন নিয়ে গঠন করা হয়েছে ১১নং ওয়ার্ড। এ ওয়ার্ডের মোট ভোটার ১০৪ জন।
বিয়ানীবাজার উপজেলা পরিষদ, বিয়ানীবাজার পৌরসভা, বিয়ানীবাজারের আলীনগর, চারখাই, দুবাগ, শেওলা, মোল্লাপুর, মুড়িয়া ও লাউতা ইউনিয়ন পরিষদ নিয়ে ১২নং ওয়ার্ড গঠন করা হয়েছে।
Related News
গোয়াইনঘাটে ২৭ ড্রেজার ধ্বংস, ২৩ জন আটক
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যাপক অভিযানRead More
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More



Comments are Closed