Main Menu

কোম্পানীগঞ্জ থানার ওসি’র প্রত্যাহার দাবি

বিশেষ প্রতিনিধি: সিলেটের কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলমকে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে। আসন্ন জেলা পরিষদ নির্বাচনে পক্ষপাতদুষ্ট আচরনের দায়ে তাকে প্রত্যাহারে দাবি জানানো হয়।
শনিবার (২৪ ডিসেম্বর) প্রধান নির্বাচন কমিশনার ও সিলেটের জেলা প্রশাসক বরাবরে দেয়া পৃথক আবেদনে এ দাবি জানান সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের সদস্য পদপ্রার্থী (তালা প্রতীকের) মোঃ নাজিম উদ্দিন।
অভিযোগে প্রকাশ, সিলেট জেলা পরিষদ নির্বাচনে ৬নং ওয়ার্ডের জনৈক সদস্য পদপ্রার্থীর পক্ষে প্রচারনা চালাচ্ছেন কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম। নির্বাচনী আইন লঙ্গন করে প্রভাবিত করছেন ভোটার ও সমর্থকদের। পাশাপাশি প্রতিদ্ব›িদ্ব সদস্য পদপ্রার্থী মোঃ নাজিম উদ্দিনের ভোটার ও সমর্থকদের নানাবিধ হুমকি দিচ্ছেন। তাদের বিভিন্ন মামলায় জড়িয়ে শায়েস্তা করারও ধমকি দিচ্ছেন। নির্বাচনী আইন ও বিধি লঙ্গনের এ অপকর্মে তিনি থানার সরকারী মোবাইল ফোনও ব্যবহার করছেন যা রেকর্ড করে রাখা হয়েছে বলে অভিযোগে প্রকাশ। আবেদনের কপি সিলেট রেঞ্জের ডিআইজ ও পুলিশ সুপারসহ সরকারের বিভিন্ন দায়িত্বশীল মহলে প্রেরণ করা হয়েছে।
সিলেটের জেলা প্রশাসক, ডিআইজি ও পুলিশ সুপার কার্যালয়ের সংশ্লিষ্ট শাখা অভিযোগ প্রাপ্তির সত্যতা নিশ্চিত করেছে।

Share





Related News

Comments are Closed