Main Menu

সাতক্ষীরায় ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২জন নিহত

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালা উপজেলার মির্জাপুর বাজারের কাছে ইঞ্জিন ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই জন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিন জন। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, তালার মুড়কুলিয়া গ্রামের আবুল হোসেনের পুত্র ইসরাফিল হোসেন (২৮) ও ৬ বছরের শিশু জুই।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল ইসলাম জানান, একটি ইঞ্জিন ভ্যান যাত্রী নিয়ে নওয়াপাড়া থেকে সাতক্ষীর যাচ্ছিল। বিপরীতমুখি একটি ট্রাক সাতক্ষীরা হতে খুলনার দিকে যাওয়ার পথে ইঞ্জিন ভ্যানের সাথে মির্জপুর বাজারের কাছে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হয়। আহত হয় আর ও তিনজন। নিহতদের লাশ উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। আহতদের স্থানীয় বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। স্থানীয় জনতা ঘাতক ট্রাকটি আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে।

Share





Related News

Comments are Closed