ছাতকে ৩দিন ধরে কৃষক মোতাহির মিয়া নিখোঁজ
সুনামগঞ্জ সংবাদদাতা: সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের গনিপুর গ্রামের আব্দুর করিমের পুত্র কৃষক মোতাহির মিয়া (৪০) গত ৩ দিন ধরে নিখোঁজ রয়েছেন। গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার রাত ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে আসেননি। সম্ভাব্য সকল জায়গায় অনেক খোঁজাখোজি করেও তার কোন সন্ধান মিলেনি। তাছাড়া ঐ সময় থেকে তার ব্যবহৃত মুঠোফোন (০১৭১৯৮১৯৫৮০) নাম্বারে ফোন করলে তা বন্ধ পাওয়া যায়। তার কোন সন্ধান না পেয়ে জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রে গত শুক্রবার (২৩ ডিসেম্বর) একটি সাধারণ ডাইরী করেন তার ছোট ভাই সাইফুল আলম (৩০)। যার নং ২৯০(১২)১৬। তিনি তার ভাই কৃষক মোতাহির মিয়াকে খোঁজে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। কেউ মোতাহির মিয়ার সন্ধান পেলে ০১৭২০৪৪৫১৯৪ এই মোবাইল নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
Related News
জগন্নাথপুরে পারিবারিক কলহের জেরে গৃহবধূর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন।Read More
কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যাRead More



Comments are Closed