প্রবীণ কণ্ঠশিল্পী আব্দুল মজিদ সরকার আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম অফিস: সিলেট জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক ও বিশিষ্ট কন্ঠশিল্পী আব্দুল মজিদ সরকার আর নেই। ইন্নালিল্লাহি ওয়া….. রাজিউন। তিনি বুধবার বিকেল ৪টায় নগরীর রাজারগলিস্থ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেন। তিনি বেশ কিছুদিন যাবত ক্যান্সার রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৭৬ বছর।
বুধবার রাত ৮টায় রাজারগলি জামে মসজিদে তাঁর জানাজার নামাজ শেষে তার মরদেহ জন্মস্থান কুমিল্লা জেলায় নিয়ে যাওয়া হয়। কুমিল্লায় দ্বিতীয় দফা জানাজার নামাজ শেষে বৃহস্পতিবার পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।
বাংলাদেশ বেতার সিলেট কেন্দ্র প্রথম চালুকালীন যেসব কন্ঠশিল্পী গান পরিবেশন করেন, তাঁদের অন্যতম ছিলেন আব্দুল মজিদ সরকার। সিলেটসহ সমগ্র দেশে গান প্রেমিকদের খুব প্রিয় ছিলেন তিনি।
জাপার শোক :
সিলেট জেলা জাপার যুগ্ম আহবায়ক আব্দুল মজিদ সরকারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জাতীয় পার্টির নেতৃবৃন্দ। শোক প্রকাশকারীরা হলেন, জাতীয় পার্টির প্রেডিসডিয়াম সদস্য, এটিইউ তাজ রহমান, আতিকুর রহমান আতিক, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব ইয়াহ্ইয়া চৌধুরী এহিয়া এমপি, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সাব্বির আহমদ, জেলা জাপার আহবায়ক আব্দুল্লাহ সিদ্দিকী, মহানগর জাপার সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল হাই কাইয়ূম, জেলা জাপার সদস্য সচিব উছমান আলী চেয়ারম্যান, যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, জেলা জাপার সাবেক সহসভাপতি জহির উদ্দিন পলটু, মহানগরের সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed