কোম্পানীগঞ্জে ফুলকলির গাড়িতে ডাকাতি
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেট-কোম্পানীগঞ্জ সড়কের বর্ণি এলাকায় ফুলকলির ডিলারের গাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। বুধবার (২১ ডিসেম্বর) রাতে সশস্ত্র ডাকাতরা ফুলকলির ডিলার মেসার্স মুন্না এন্টারপ্রাইজের গাড়ি আটকিয়ে সেলসম্যানের উপর হামলা চালিয়ে ৭৬ হাজার লুটে নিয়ে যায়। তাদের হামলায় গুরুতর আহত আক্তার হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেটের ফুলকলি কনফেকশনারীর ডিলার সৈয়দ মুন্না এন্টারপ্রাইজের সেলসম্যান আক্তার হোসেন বুধবার সকালে লেগুনা পিকআপ ভ্যানযোগে কোম্পানীগঞ্জ যান। সেখানে মালামাল বিক্রির পর তিনি লেগুনা নিয়ে রাত সাড়ে ৯টায় সিলেটে ফিরছিলেন। পথিমধ্যে বর্ণি এলাকায় আসা মাত্র লুঙ্গি পরিহিত ১২-১৩ জনের সশস্ত্র ডাকাতদল তাদের লেগুনা আটকায়। এ সময় ডাকাত দল সেলম্যান আক্তার ও গাড়ির হেলপারকে মারধোর নগদ ৭৬ হাজার টাকা ছিনিয়ে নিয়ে যায়।
মেসার্স মুন্না এন্টারপ্রাইজের সত্বাধিকারী মো. মুন্না জানান, ডাকাত দল গাড়ি আটকিয়ে টাকা নিতে চাইলে আক্তার টাকা দেয়নি। পরে তাকে মারধর করে টাকা ছিনিয়ে নেয়। গুরুতর আহত অবস্থায় আক্তারকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি বায়েছ আলম জানিয়েছেন, কোম্পানীগঞ্জ সড়কে ডাকাতির ঘটনায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
তবে সন্ধ্যার পর টাকা নিয়ে ওই সড়কে চলাচল করতে চাইলে পুলিশকে আগে অবগত করার পরামর্শ দেন তিনি।
Related News
কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচা নিয়ে টর্চ জ্বালিয়ে দুই গ্রামের সংঘর্ষ, আহত অন্তত ৪০
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে গাছ কেনাবেচার দেনাপাওনা নিয়ে টর্চলাইট জ্বালিয়ে দুই গ্রামের বাসিন্দাদের মধ্যেRead More
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More



Comments are Closed