সিলেট স্বাস্থ্য অধিদপ্তরে তালা দিয়ে ঠিকাদারদের অবস্থান
বৈশাখী নিউজ ২৪ ডটকম: স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সিলেট বিভাগীয় কমিটি সিলেট স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে তালা দিয়ে অবস্থান কর্মসূচী পালন করেছে। বৃহস্পতিবার বেলা ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত তারা এ কর্মসূচী পালন করে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতি, সিলেট বিভাগীয় কমিটির উপদেষ্টা সদস্য আজিজুর রহমানের সভাপতিত্বে ও সমিতির সাধারণ সম্পাদক মিঠু তালুকদারের পরিচালনায় অবস্থান কর্মসূচীতে বক্তব্য রাখেন সমিতির উপদেষ্টা আবদুল হক, কামাল আহমদ আলমগীর, শাহাদত হোসেন টিংকু, শাজাহান আহমদ, পিংকু ধাম প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট টিবি গেইট এলাকায় স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-পরিচালকের ভবন নির্মাণ কাজের টেন্ডার জমাদানের শেষ সময় ছিল ১৯ ডিসেম্বর। কতিপয় দুর্নীতিবাজ ঠিকাদারের পক্ষে ওইদিন সিলেট থেকে যাওয়া ঠিকাদারদের দরপত্র জমাদানে বাধা প্রদান করা হয়। এছাড়া ঠিকাদারদের লাঞ্ছিতও করা হয়। এর আগেও এরকম ঘটনা ঘটেছে। এর প্রতিবাদে এই অবস্থান কর্মসূচী পালন করা হয়েছে।
স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতি, সিলেট বিভাগীয় কমিটির দাবি হচ্ছে- সিলেটের সার্কেল অফিস সিলেটেই স্থানান্তর করা, দরপত্র জমাদানের স্থান বিভাগীয় শহরে আনা, দরপত্র বিভাগীয় শহরে জমাদানের সুযোগ না দেওয়া পর্যন্ত দরপত্র আহবান না করা, ঠিকাদারদের লাঞ্ছিত করার ঘটনার সুষ্ঠু তদন্ত করে বিচারের ব্যবস্থা করা এবং অবৈধভাবে স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে লাইসেন্স প্রদান বন্ধ করা।
এদিকে স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতি, সিলেট বিভাগীয় কমিটির অবস্থান কর্মসূচীতে একাত্মতা পোষণ করেন গণপূর্ত অধিদপ্তর ঠিকাদার কল্যাণ সমিতির সভাপতি এরশাদ মিয়া, সাধারণ সম্পাদক সুহেল আহমদ চৌধুরী ও সেলিম আহমদ চৌধুরী প্রমুখ।
Related News
বিশ্বনাথে স্ত্রীর মামলায় স্বামী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে স্ত্রীর দায়ের করা মামলায় কছির আলী (৩৮) নামে এক ব্যক্তিকেRead More
বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিশ্বনাথে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। সারাদেশের সঙ্গে সমন্বয়Read More



Comments are Closed