Main Menu

বিজয় দিবসে যুক্তরাজ্যে বিএনপির আলোচনা সভা

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে যুক্তরাজ্যের নিউহাম বিএনপির উদ্যোগে গত মঙ্গলবার স্থানীয় একটি রেস্টুরেন্টে আলোচনা সভা অনুষ্টিত হয়।
নিউহাম বিএনপির আহবায়ক মোস্তাক আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সেবুল আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি ও নিউহাম বিএনপির সাবেক সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন।
প্রধান বক্তার বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির উপদেষ্টা ও সাবেক সহ সভাপতি আলহাজ তৈমুছ আলী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য বিএনপির সহ-সাধারণ সম্পাদক ফেরদৌস আলম, আজমল হোসেন চৌধুরী জাবেদ, যুক্তরাজ্য জাসাসের সহ-সভাপতি সামসুল আলম শাহীন, যুক্তরাজ্য জাসাসের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন মামুন, নিউহাম বিএনপির যুগ্ম আহবায়ক জহুরুল ইসলাম মামুন, আলী আহমেদ, হাফিজ জিল­ুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন নিউহাম বিএনপি নেতা মদরিছ আলী বাদশা, ইয়াছিন খান, তোফাজ্জুল হোসেন রাজু, আব্দুর রকিব, নুরুল আলম, আজিজুর রহমান লিটন, আব্দুল আলী, খন্দকার আব্দুল করিম নিপু, আনোয়ার হোসেন, আব্দুল নূর, অলিউর রহমান রাশেদ, শফিক উদ্দিন, ফজলুল করিম, নজরুল ইসলাম, মোহাম্মদ আলী, মহিলা নেত্রী সুলতানা রাজিয়া রাখি, সুফিয়া পারভীন, তানিয়া সুলতানা, আব্দুস সালাম, ইসলাম উদ্দিন প্রমুখ।
সভা শেষে বাংলাদেশের মহান স্বাধীনতার ঘোষক ও বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সহ দেশের জন্য শহীদদের আত্মার মাগফেরাত কামনা এবং বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সুস্থতা কামনা করে মোনাজাত পরিচালনা করেন অনুষ্টানের প্রধান অতিথি যুক্তরাজ্য বিএনপির সহ সভাপতি মঞ্জুরুস সামাদ চৌধুরী মামুন।

Share





Related News

Comments are Closed