Main Menu

সাবেক মেম্বার আপ্তাব আলীর মৃত্যুবার্ষিকী শুক্রবার

বৈশাখী নিউজ ২৪ ডটকম: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ৭নং লক্ষণাবন্দ ইউনিয়নের ১নং ওয়ার্ডের তিনবারের সফল মেম্বার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষানুরাগী ও শালিসী ব্যক্তিত্ব মরহুম আপ্তাব আলীর প্রথম মৃত্যুবার্ষিকী ২৩ ডিসেম্বর শুক্রবার। ২০১৫ সালের এই দিনে তিনি ইন্তেকাল করেন।
সাবেক এই জনপ্রতিনিধি গ্রামীণ রাস্তা ঘাটের জন্য অনেক ত্যাগ করেছেন। শুধু রাস্তা নয় ব্রিজ কালভার্ট বয়স্ক ভাতা বিধবা ভাতা সহ খেটে খাওয়া মানুষের কল্যাণে তিনি সবসময় কাজ করে গেছেন। মসজিদ মাদ্রাসা স্কুল ক্লাবের উন্নয়ন মুলক কর্মকান্ডে তিনি সবার আগে এগিয়ে থাকতেন। বিচার শালিসী ব্যবস্হায় বাবা ইনসাফ ভিত্তিক রায় ঘোষনা করতেন। সাংবাদিক জাকারিয়া তালুকদার তার তৃতীয় সন্তান।
২৩ ডিসেম্বর মূত্যু বার্ষিকী উপলক্ষে তার গ্রামের বাড়ীতে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

Share





Related News

Comments are Closed