বণ্যপ্রাণী তক্ষক সহ তিন প্রতারক গ্রেফতার
তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের জামালগঞ্জে বণ্যপ্রাণী তক্ষক (কক্ষা) সহ তিন প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো, সুনামগঞ্জ সদর উপজেলার জালালপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে আহমদ আলী (৩৭), দিরাই উপজেলার কাইমা গ্রামের মৃত মজম্মিল আলীর ছেলে আনজির মিয়া (৩২) ও বিশ্বম্ভরপুর উপজেলার পলাশ মাঝাইর গ্রামের মুত গুল আহমদের ছেলে আমজদ আলী (৩৭)।
আমজদ আলী বিশ^ম্ভপুর এলাকার সীমান্তবর্তী মাছিমপুর এলাকা থেকে তক্ষক সংগ্রহ করে গ্রেফতার কৃত অপর দু’ সহযোগীর সহায়তায় তক্ষকটি প্রতারণার মাধ্যমে বিক্রয় ও পাচারকালে গোপন সংবাদের ভিক্তিতে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
জানা গেছে, জামালগঞ্জ উপজেলার ভীমখালী ইউনিয়নের নোয়াগাঁও বাজার থেকে মঙ্গলবার মধ্যরাতে তক্ষক পাচারকালে পুলিশ তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। ’
জামালগঞ্জ থানার ওসি মো. আতিকুর রহমান তক্ষক সহ তিন প্রতারককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
Related News
৫ বছরেও শেষ হয়নি সুনামগঞ্জে সোমেশ্বরী সেতুর কাজ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার বাসিন্দাদের স্বপ্নের সেতু এখন দুঃস্বপ্নে পরিণতRead More
সুনামগঞ্জ সীমান্তে বাংলাদেশি যুবক নিহত
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার চারাগাঁও সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশRead More



Comments are Closed