Main Menu

শাবি বন্ধের প্রতিবাদে শিক্ষার্থীদের সড়ক অবরোধ

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রলীগের দুপক্ষের সংঘর্ষ ও বিরোধের জেরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করার প্রতিবাদে সড়ক অবরোধ করেছে শাবি’র সাধারণ শিক্ষার্থীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে সাধারণ ছাত্র-ছাত্রীরা অবরোধের সৃষ্টি করে। বেলা ১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত অবরোধ চলছিল। অবরোধের কারণে সিলেট-সুনামগঞ্জ সড়কের এ অংশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। তবে, সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
শাবির সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাবেক আহবায়ক সারোয়ার তুষার বলেন, ‘ছাত্রলীগের কারণে শাবি ক্যাম্পাস বন্ধ করা অনাকাঙ্খিত। সাধারণ শিক্ষার্থীরা ছাত্রলীগের দায়ভার কেন নেবে। আমরা অবিলম্বে ক্যাম্পাস খুলে দেওয়ার দাবি জানাচ্ছি।’

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code