ছাত্রলীগের দু’পক্ষে উক্তেজনা, শাবি বন্ধ ঘোষনা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ছাত্রলীগের দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া ও গুলিবর্ষন ও ককটেল বিস্ফোরনের পর শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তিনটি আবাসিক হল ১০দিনের জন্য বন্ধ এবং ক্লাস-পরীক্ষা স্থগিত করেছে কর্তৃপক্ষ।
বুধবার (২১ ডিসেম্বর) সকালে রেজিস্ট্রার ইশফাকুল হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্ত জানায় প্রশাসন।
মঙ্গলবার সন্ধ্যায় ধাওয়া- পাল্টা ধাওয়ার ঘটনার পর পুলিশ রাতে শাহপরান, বঙ্গবন্ধু ও সৈয়দ মুজতবা আলী হলে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, হাতবোমা ও গুলি উদ্ধার করলে হল বন্ধের এই ঘোষণা আসে।
বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর মুন্সী নাসের ইবনে আফজাল বলেন, “ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে উত্তেজনা চলায় ১০ দিনের জন্য হল বন্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় সকল ক্লাস ও পরীক্ষা স্থগিত থাকবে।”
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যা থেকে শাবিপ্রবি ছাত্রলীগের সহ সভাপতি আবু সাঈদ আকন্দ, অঞ্জন রায় ও যুগ্ম সাধারণ সম্পাদক সাজিদুল ইসলাম সবুজের গ্রুপ সাধারণ সম্পাদক ইমরান খান সমর্থিত গ্রুপকে ধাওয়া এবং কক্ষের দখল নেওয়ার পর সংঘর্ষের সূত্রপাত হয়। রাতভর সংঘর্ষের পর বুধবার ভোরে ছাত্রদের হল খালির নির্দেশ দেয় প্রশাসন।
Related News
অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবিতে গোয়াইনঘাটে মানববন্ধন
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পশ্চিম আলীরগাঁও ইউনিয়নের উত্তর হাতিরপাড়া খাওইউড়াRead More
জৈন্তাপুরে এস্কেভেটরের নিচে চাপা পড়ে চালকের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় লরি থেকে পড়ে যাওয়া এস্কেভেটরের নিচেRead More



Comments are Closed