লালমনিরহাট-বুড়িমারী মহাসড়ক অবরোধ
সাহানুর রহমান, লালমনিরহাট প্রতিনিধি: তুচ্ছ ঘটনায় লালমনিরহাট-বুড়িমারী মহাসড়কে অবরোধ করেছে বাস ও মোটর শ্রমিকরা। এতে করে রাস্তার উভয় পার্শ্বে শত শত যানবাহন আটকা পড়লে চরম দুর্ভোগের শিকার হয় যাত্রীরা।
মঙ্গলবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত জেলার হাতীবান্ধা মেডিকেল মোড় এলাকায় সড়কের উপর বাস ও ট্রাক আড়াআড়ি করে অবরোধ সৃষ্টি করে।
জানা গেছে, উপজেলার স্থানীয় মেডিকেল মোড় এলাকায় হাতীবান্ধা বাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক রবিউল ও সদস্য সাইফুলের সাথে কথা কাটাকাটি হয় থ্রি-হুইলার (জেএস) চালক বাবুলের সাথে। এসময় পাশে থাকা বাবুলের ভাই লাবলু এগিয়ে এলে উভয়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এরই জের ধরে বাস ও মোটর শ্রমিকরা রাস্তার উপর ট্রাক এবং বাস আড়াআড়ি করে রেখে অবরোধ সৃষ্টি করে।
বেলা ১টার দিকে হতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শ্রমিকরা।
হাতীবান্ধা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম সাংবাদিকদের বলেন, ‘ অটো আর বাস চালকের মধ্যে একটু ধাক্কা-ধাক্কির কারণে এমনটি হয়েছিল।
Related News
কুড়িগ্রামে পুকুরে পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ী গ্রামেRead More
পঞ্চগড়ে তেলবাহী ট্রাকের ধাক্কায় ইজিবাইক চালক নিহত, আহত ৩
Manual2 Ad Code মো. সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলায় তেলবাহী ট্রাকেরRead More



Comments are Closed