Main Menu

শৈলকুপায় বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

Manual3 Ad Code

ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপা উপজেলার গাবলা নামক স্থানে মঙ্গলবার সড়ক দূর্ঘটনায় মাহাবুবুর রহমান (৪০) নামে এক মোটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হন আরেক ব্যক্তি। নিহত মাহবুবুর শৈলকুপার ভাতবিলা কুলচারা গ্রামের লুৎফর রহমানের ছেলে।

Manual8 Ad Code

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, ঝিনাইদহ কুষ্টিয়া সড়কের গাবলা নামক স্থানে ঝিনাইদহ থেকে হাটফাজিলপুর গামী একটি বাস বিপরীত দিক থেকে আসা মটরসাইকেলকে ধাক্কা দিলে সাইকেল আরোহী দু জন আহত হন। তাদের উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার মাহবুবকে মৃত ঘোষনা করেন। পুলিশ বাসটি আটক করলেও চালক পালিয়ে গেছে।

Manual6 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code