Main Menu

রোহিঙ্গা মুসলমানদের হত্যার প্রতিবাদে সিলেটে মানববন্ধন

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মায়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর অমানবিক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে নগরীর কোট পয়েন্টে মঙ্গলবার সিলেট ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের মানববন্ধন অনুষ্ঠিত হয়। উক্ত মানববন্ধনে একাত্মতা পোষণ করে সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির নেতৃবৃন্দ নগরীর রেজিষ্টারী মাঠ থেকে মিছিল বের কোর্ট পয়েন্টে গিয়ে মিলিত হয়।
এসময় উপস্থিত ছিলেন সিলেট মহানগর হকার্স কল্যাণ সমবায় সমিতির সভাপতি মো. রকিব আলী, সহ সভাপতি মো. আতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মো. খোকন ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মতিন মিয়া, অর্থ সম্পাদক মো. আব্দুর রহিম, সহ অর্থ সম্পাদক মো. রফিক মিয়া, সাংগঠনিক সম্পাদক মো. রুমন আহমদ, সহ সাংগঠনিক সম্পাদক মো. রাহিন আহমদ, দপ্তর সম্পাদক মো. শাহাজাহান আহমদ, প্রচার সম্পাদক মো. কাবুল মিয়া, ক্রীড়া সম্পাদক মো. হুমায়ূন কবির জুয়েল, সগদস্য মো. পিয়ার হোসেন প্রমূখ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code