সিলেটে দুইদিনব্যাপী তথ্যমেলা শুরু মঙ্গলবার
বৈশাখী নিউজ ২৪ ডটকম: তথ্য অধিকার আইন, ২০০৯ সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের বিভিন্ন সেবা সম্পর্কে সাধারণ জনগণকে অবহিত করার লক্ষ্যে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে দুইদিনব্যাপী তথ্যমেলা। মেলা প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে।
জেলা প্রশাসন এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) সিলেট এর উদ্যোগে নগরীর রিকাবীবাজারস্থ মোহাম্মাদ আলী জিমনেসিয়ামে এই মেলা চলবে।
মেলার উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মোঃ জামাল উদ্দিন আহমেদ, বিভাগীয় কমিশনার, সিলেট।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব এস এম রোকন উদ্দিন, পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত), সিলেট মেট্রোপলিটান পুলিশ, সিলেট। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন সিলেটের জেলা প্রশাসক জনাব মোঃ জয়নাল আবেদীন।
মেলায় সিলেটের জেলা পর্যায়ের বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান স্টল দিয়ে তাদের সেবা সংক্রান্ত তথ্য জনগণকে জানাবে। এছাড়া কুইজ প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানসহ সকল আয়োজন সর্বস্তরের জনগণের জন্য উন্মুক্ত থাকবে।
Related News
বর্ণাঢ্য আয়োজনে এমসি কলেজ রিপোর্টার্স ইউনিটির এক দশকে পদার্পণ অনুষ্ঠান সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সমাজ পরিবর্তনের সবচেয়ে বড় হাতিয়ার। ক্যাম্পাস সাংবাদিকতা শিক্ষার্থীদেরRead More
সিলেট বৌদ্ধ সমিতির অ্যাডহক কমিটি গঠন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বৌদ্ধ সমিতির এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সিলেট বৌদ্ধ বিহার পরিচালনার জন্যRead More



Comments are Closed