থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যার পর অনুষ্ঠান নিষিদ্ধ
বৈশাখী নিউজ ২৪ ডটকম: থার্টিফার্স্ট নাইটে সন্ধ্যা ৬টার পর উন্মুক্ত স্থানে সব ধরনের অনুষ্ঠান বা সমাবেশ নিষিদ্ধ বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সোমবার (১৯ ডিসেম্বর) বড়দিন উদযাপন এবং থার্টিফার্স্ট নাইটের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে আয়োজিত সভা শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
তিনি বলেন, এ বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী সজাগ থাকবে। যদি কেউ ইনডোরে কোনও অনুষ্ঠান করতে চান, তাহলে আগে থেকেই পুলিশকে জানাতে হবে। একইসঙ্গে কোনও আতশবাজিও ছোড়া যাবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অতি উৎসাহী যুবকরা আইনশৃঙ্খলা মানতে চায় না। এ কারণেই ওই রাতকে ঘিরে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। কূটনৈতিক জোনে নিরাপত্তা বাড়ানো হবে।
আসাদুজ্জামান খান কামাল বলেন, ২৫ ডিসেম্বর বড়দিনে গির্জাগুলোর নিরাপত্তা জোরদার করা হবে। সারাদেশে ৬২টি গির্জাসহ ঢাকায় মিরপুর, কাকরাইল ও তেজগাঁওয়ের বড় তিন গির্জায় বিশেষ নজর রাখা হবে। সেখানে সাদা পোশাকের পুলিশ থাকবে।
সভায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক আবুল হোসেন, র্যাবের মহাপরিচালক বেনজির আহমেদ, ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, ফায়ার সার্ভিসের মহাপরিচালক, ময়মনসিংহ-১ এর সংসদ সদস্য জুয়েল আরেংসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed