শ্রীমঙ্গলে শেভরণের নিরাপত্তা কর্মীদের মানববন্ধন
শ্রীমঙ্গল প্রতিনিধি: চাকুরী স্থায়ীকরণ ও বেতন বৈষম্য দূরিকরনসহ ১১ দফা দাবীতে মানববন্ধন কর্মসূচী পালন করেছে বহুজাতিক তেল গ্যাস উত্তোলনকারী কোম্পানী শেভরনের নিরাপত্তা কমর্কীরা।
সোমবার দুপুরে শ্রীমঙ্গল চৌমহনা চত্বরে মৌলভীবাজারের শেভনের গ্যাস ফিল্ডের নিয়োজিত নিরাপত্তাকর্মীদের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন কর্মসূচী চলাকালে এক সমাবেশে বক্তব্য রাখেন আন্দোলনে নেতৃত্বদানকারী আবুল হোসেন, বদরুজ্জামান, আতিকুর রহমান, সাইফুর রহমান, আব্দুল মমিন চৌধুরী, সৈয়দ আলী রনি, জালাল আহমদ প্রমূখ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ ২০ বছর যাবত তারা বাংলাদেশে অবস্থানরত বহুজাতিক তেল-গ্যাস উত্তোলনকারী কোম্পানি শেভরনের গ্যাসক্ষেত্রে নিরাপত্তা দায়িত্ব পালন করে আসলেও কর্তৃপক্ষ তাদের বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে রেখেছে।
সমাবেশে বক্তারা চাকুরী স্থায়ীকরণ ও বেতন বৈষম্য দূরিকরনসহ ১১ দফা দাবী জানিয়ে তা পূরণে সংশ্লিস্টদের প্রতি দাবী বাস্তবায়নের আহবান জানান।
Related News
কমলগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে অটোরিকশা, চালক নিখোঁজ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ধলাই নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে ব্যাটারিচালিত অটোরিক্সা টমটম পড়ে যাওয়ারRead More
কমলগঞ্জে রত্নগর্ভা মা সম্মাননা ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার গকুলনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রতœগর্ভা মা সম্মাননা স্মারক, অবসরপ্রাপ্তRead More



Comments are Closed