বিজয় দিবসে সিলেটে মহিলাদলের আলোচনা সভা
বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবস উপলক্ষে সিলেট মহানগর মহিলাদলের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকেলে নগরীর কুমারাড়াস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্যে অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরী বলেন, স্বাধীনতার ঘোষক রাষ্টনায়ক শহীদ জিয়াউর রহমান এর অগ্রনী ভুমিকা আজও দেশের মানুষের হৃদয়ে লালিত আছে। বর্তমান সরকার, প্রেসিডেন্ট জিয়াউর রহমান এর মাজার নিয়ে অপরাজনীতি করার চেষ্টা করছে। স্বাধীনতাকামি মানুষের হৃদয়ের স্পন্দন শহীদ জিয়াকে অসম্মান করার চেষ্টা করলে তার জাবাব দেশের জনগন সহ্য করবেনা।
আলোচনা সভায় মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যাপিকা সামিয়া বেগম চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্যানেল মেয়র এডভোকেট রোকসানা বেগম শাহনাজ এর পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর মহিলাদলের সহ সভাপতি সুফিয়া জমির ডেইজী, রোজী বেগম, মিনারা হোসেন, রাহেলা জেরিন কানন, খালেদা আক্তার হেনা, বিলকিস জাহান চৌধুরী, আবিদা সুলতানা, রিনা আক্তার, সালমা বেগম, ডাঃ জেসমিন আক্তার, মিনারা বেগম প্রমুখ ।
Related News
‘হৃদবন্ধন সাহিত্য পরিষদ’র ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও অভিষেক অনুষ্ঠিত
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মোহাম্মদ জহিরুল হকRead More
সিলেটে ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সম্প্রতি সংসদে পাশ হওয়া শরীয়াহ বিরোধী আইন সম্পত্তি হস্তান্তরRead More



Comments are Closed