বিশিষ্ট ব্যবসায়ী মজম্মিল আলী সানু আর নেই
বৈশাখী নিউজ ২৪ ডটকম: গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান এবং বর্তমান ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী মো: মজম্মিল আলী সানু ১৭ ডিসেম্বর শনিবার সকাল ৯টায় সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্নালিলাহি…..রাজিউন)। মৃত্যুকালে তার বয়েষ ছিলে ৬৪ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য আতœীয় স্বজন রেখে গেছেন।
তাঁর প্রথম নামাজে জানাজা হযরত শাহজালাল (রঃ) মাজার মসজিদে বাদ জুহুর ও ২য় নামাজে জানাজা গ্রামের বাড়ী ওসমানীনগর উপজেলার ওমরপুর ইউনিয়নের খাদিমপুর পূর্বপাড়া মাদ্রাসা সংলগ্ন শাহী ঈদগাহে মাঠে বাদ আসর অনুষ্ঠিত হয়। নামাজে জানাযা শেষে পারিবারিক কবর স্থানে দাফন সম্পন্ন হয়। নামাজে জানাজায় উপস্থিত ছিলেন দাউদপুর ইউনিয়র পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ভাইস চেয়ারম্যান বীর মুক্তযোদ্ধা বশির আহমদ, গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের সাবেক চেয়ারম্যান সিরাজুল হক, গোল্ডেন টাওয়ার ব্যবস্থাপনা পরিচালক ও উইমেন্স মেডিকেল কলেজের বোর্ড অব ডারেক্টর এমদাদ হোসেন চৌধুরী, পরিচালক আব্দুল হান্নান সহ বিভিন্ন স্থরের ব্যবসায়ী ও সুশীল সমাজের ব্যাক্তিবর্গ।
তার মৃত্যুতে গোল্ডেন টাওয়ার ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের চেয়ারম্যান, ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকবৃন্দ গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের আত্নার মাগফেরাত কামনা করেন ও শোকহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
Related News
সিলেট সীমান্তে ৪১ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট ও জৈন্তাপুর সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৪১ লাখ টাকাRead More
অক্টোবর মাসে সিলেটের সড়কে প্রাণ গেল ২৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: অক্টোবর মাসে সিলেট বিভাগে ২৭টি সড়ক দূর্ঘটনায় ২৭ জন নিহত ও ৪৮Read More



Comments are Closed