Main Menu

জিহাদী বইসহ জামায়াত শিবিরের ১১ নেতা গ্রেফতার

Manual6 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায় জিহাদী বইসহ জামায়াত শিবিরের ১১ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানা পুলিশ উপজেলা পরিষদের প্রধান ফটকের সামনে অবস্থিত ইউসুফ মঞ্জিলে দিরাই উপজেলা জামায়াতের অফিস থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- জামায়াতের দিরাই উপজেলা আমীর মো. কামাল হোসেন, সেক্রেটারি লুৎফুর রহমান, শাল্লা উপজেলা আমীর নুরুল আলম সিদ্দিকী, দিরাই উপজেলা জামায়াতের সদস্য শওকত মিয়া সরদার, রায়হানুল ইসলাম, সাইফুল ইসলাম, আব্দুর রহীম, আব্দুল কুদ্দুছ, আব্দুল শহীদ, আব্দুল আওয়াল ও শফিউল আলম।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল জলিল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জামায়াতের অফিসে সভা করা অবস্থায় নাশকতার আশংকায় তাদের গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন জিহাদী বই জব্দ করা হয়েছে। যেকোনো ধরনের নাশকতা এড়াতে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান তিনি।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code