জেলা পরিষদ নির্বাচন নিয়ে গোলটেবিল বৈঠক
বৈশাখী নিউজ ২৪ ডটকম: ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট এফেয়ার্স আইডিয়া ও গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির আয়োজনে জেলা পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের নিয়ে বৃহস্পতিবার এক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়।
আইডিয়া’র সহকারী পরিচালক নাজিম আহমদ এর সঞ্চালনায় সভাপতিত্ত¡ করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির সহ-সভাপতি সাবেক কাউন্সিলর নাজনীন আক্তার কণা।
গোলটেবিল বৈঠকে উপস্থিত অংশগ্রহণকারী চেয়ারম্যান ও সদস্যরা বলেন, বিগত সময়ে জেলা পরিষদের চেয়ারম্যানরা নির্বাচিত না হওয়ার কারণে সেখানে জবাবদিহিতা ছিল না এবং যে সকল উন্নয়ন কার্যক্রম গ্রহণ করা হত সে বিষয়ে জনগণ অবহিত ছিল না। নির্বাচনের মাধ্যমে প্রতিনিধিরা জেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করলে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত হওয়ার পাশাপাশি কাজের গুনগত মান বৃদ্ধি পাবে। অংশগ্রহণকারী প্রার্থীরা উলেখ করেন, তারা নির্বাচিত হলে সিলেট এলাকাকে পর্যটন নগরীতে পরিনত করা হবে এবং এর মাধ্যমে স্থানীয়ভাবে কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
আলোচনায় অংশগ্রহণ করেন জেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউদ্দিন আহমদ লালা, দৈনিক জালালাবাদের স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, নির্বাচনে সদস্য পদপ্রার্থী হেলেন আহমেদ, রজত কান্তি গুপ্ত, জাবেদুল ইসলাম দিদার, মোহাম্মদ আব্দুল হানিফ কুটু, এবং গুলজার আহমদ। সিলেটের অর্থনৈতিক, অবকাঠামোগত, সামাজিক, পর্যটন, কর্মসংস্থান বৃদ্ধি, শহরের যানযট নিরসন, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা, নারী উন্নয়ন, রাজনৈতিক সহাবস্থান সহ সিলেট জেলার সামগ্রিক উন্নয়নের উপর অংশগ্রহণকৃত প্রার্থীরার গুরুত্বারোপ করেন। এছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন গণতান্ত্রিক বাজেট আন্দোলন সিলেট জেলা কমিটির সদস্য রবি কিরণ সিংহ, সাধারণ সম্পাদক কাশমির রেজা, সহ-সভাপতি নাজনীন আক্তার কনা এবং ¯্রাকের নির্বাহী পরিচালক কয়েছ আহমদ।
Related News
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় কম্বল জব্দ, আটক ২ যুবক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে ৯ লাখ ৮০ হাজার টাকাRead More
নবজাতকের মৃত্যুর ঘটনায় মাউন্ট এডোরার মাতৃসেবা ইউনিটে ভর্তি বন্ধের নির্দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসায় অবহেলার অভিযোগের পর সিলেটের মাউন্ট এডোরা হাসপাতালের ‘অলRead More



Comments are Closed