Main Menu

বিজয় দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে সর্বস্তরের মানুষের ঢল

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ২৪ ডটকম: মহান বিজয় দিবসের প্রথম প্রহরে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের ঢল নামে সর্বস্তরের মানুষের। বৃহস্পতিবার রাত ১২টা ১ মিনিট থেকে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদের পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিবসের কার্যক্রম শুরু হয়। এরপর একে একে মুক্তিযোদ্ধা সংসদ জেলা ও মহানগর কমান্ড, সিলেটের বিভাগীয় কমিশনার, অর্থমন্ত্রীর পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান, বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় নেতা বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের ডিআইজি অব পুলিশ, সিলেটি জেলা প্রশাসন, জেলা ও মহানগর আওয়ামী লীগ, জেলা ও মহানগর বিএনপি, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা, পুলিশ সুপার, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট প্রেসক্লাব, গণপূর্ত অধিদপ্তর, বিভাগীয় পাসপোর্ট ও ভিসা অধিদপ্তরের কার্যালয়, মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড, সদর উপজেলা চেয়ারম্যান, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
শহীদ মিনারে লোকজন সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে পুষ্পস্তবক অর্পণ করেন। সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ মিশু এবং সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত অনুষ্ঠান সঞ্চালনা করেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code