সিলেটে সম্মিলিত নাট্য পরিষদের বিজয় উৎসব শুরু
বৈশাখী নিউজ ২৪ ডটকম: সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম চালিকাশক্তি সম্মিলিত নাট্য পরিষদ সিলেট প্রতি বছরের ন্যায় এবারও সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে দু’দিন ব্যাপী বিজয় উৎসবের আয়োজন করে।
১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল ৫টা থেকে শুরু হওয়া বিজয় উৎসবে অংশ নেয় সিলেটের বিভিন্ন নাট্য ও সাংস্কৃতিক সংগঠন।
বিজয় উৎসবে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার প্রাঙ্গন ছিল স্বতস্ফ‚র্ত মানুষের পদচারণা। অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের চেতনায় দেশ বিরোধী সকল ষড়যন্ত্র ও অপশক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক জাগরণের মধ্য দিয়ে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী, নাট্যালোক সিলেট, প্রতিবেশী নাট্যগোষ্ঠী সিলেট, মৃত্তিকায় মহাকাল, ছন্দ নৃত্যালয়, নর্থ ইষ্ট ইউনিভার্সিটি বাংলাদেশ কালচারাল ক্লাব, এম.সি কলেজ মোহনা সাংস্কৃতিক সংগঠন, সিলেট আর্ট এন্ড কালচার, সুর নিকেতন সহ বিভিন্ন সংগঠন।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের যুগ্ম সম্পাদক সুপ্রিয় দেব শান্ত অনুষ্ঠান পরিচালনা করেন। ১৬ই ডিসেম্বর বিকাল সাড়ে ৩টা থেকে অনুষ্ঠিত হবে ছড়া, কবিতা, গান, নৃত্য ও নাটক। এছাড়াও সকাল ৮টা থেকে শুরু হবে মুজিব জাহান রেড ক্রিসেন্ট রক্ত কেন্দ্রের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী।
সম্মিলিত নাট্য পরিষদ সিলেটের সভাপতি মিশফাক আহমেদ মিশু ও সাধারণ সম্পাদক রজত কান্তি গুপ্ত বিজয় উৎসবের অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানিয়ে দেশবাসীকে বিজয় দিবসের শুভেচ্ছা জ্ঞাপন করেন।
Related News
সিলেটে রাষ্ট্রপতির সফরসূচি
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৫ সেপ্টেম্বর সিলেট আসছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলামRead More
শাবিপ্রবি শিকড়ের তিন দশক পূর্তিতে থাকছে দুই দিনব্যাপী নানা আয়োজন
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সাংস্কৃতিক বিষয়ক সংগঠনRead More



Comments are Closed