Main Menu

নাগরিকত্ব আইনে প্রবাসীদের স্বার্থ পরিপন্থি ধারা প্রত্যাহার দাবী

বৈশাখী নিউজ ২৪ ডটকম: নাগরিকত্ব আইন ২০১৬ এর যেসব ধারা প্রবাসীদের স্বার্থ পরিপন্থি সেগুলো চিহ্নিত করে তা প্রত্যাহারের দাবি জানিয়েছে যুক্তরাজ্যস্থ প্রবাসী স্বার্থ সংরক্ষণ পরিষদ। পাশাপাশি প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র প্রদান, ভোটাধিকারের সুযোগ এবং বিমানবন্দর সমুহে প্রবাসীদের হয়রানী বন্ধ করে নির্বিঘেœ দেশে যাতায়াতের দাবি জানানো হয়। সোমবার সিলেট জেলা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনের আহবায়ক মাওলানা আতাউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি উল্লেখ করেন, নাগরিকত্ব আইনের খসড়া ইতোমধ্যে অনুমোদিত হয়ে সংসদে উপস্থাপনের অপক্ষোয় রয়েছে। আইনের ৭ নং ধারায় বলা হয়েছে, বিদেশে নাগরিকপ্রাপ্ত ব্যাক্তিরা জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারবেন না, সুপ্রিমকোর্টের কোনো বিচারকসহ প্রজাতন্ত্রে কোনো কর্মে নিয়োগ পাবেন না, রাষ্ট্রপতি নিবাচন করতে পারবেন না, স্থানীয় সরকারসহ কোনো পদে নির্বাচন ও কোনো রাজনৈতিক সংগঠন করতে পারবেন না। আইনের এ ধারাগুলোর মাধ্যমে দ্বৈত নাগরিকদের রাজনৈতিক অধিকার হরণ করা হয়েছে উল্লেখ করে সংবাদ সম্মেলনে আতাউর রহমান বলেন, ১৩ নং ধারায় দ্বৈত নাগরিকদের আগামী প্রজন্মের সম্পদের অধিকার কেড়ে নেওয়া হচ্ছে।
বক্তব্যে বলা হয়, মহান মুক্তিযদ্ধে প্রবাসীদের অবদান অনস্বীকার্য। তারা দেশের উন্নয়নে ভ’মিকা রাখছেন। অথচ সরকার নাগরিকত্ব আইনের কয়েকটি ধারার মাধ্যমে প্রবাসী বাংলাদেশীদের প্রতি বিমাতাসূলভ আচরণ করছে। প্রবাসীদের স্বার্থে সরকার এগিয়ে আসবে বলে মনে করছেন সংগঠনের নেতারা। সংবাদ সম্মেলনে মাওলানা এমরান আলম ও কয়েছ আহমদ উপস্থিত ছিলেন।

Share





Related News

Comments are Closed